TRENDING:

Murshidabad News: আগ্নেয়াস্ত্র পাচারের আগেই খেল খতম! দুঃসাহসিক অভিযানে হাতেনাতে অস্ত্র পাচারকারীকে ধরল পুলিশ, উদ্ধার পিস্তল-গুলি

Last Updated:

Murshidabad News: বিধানসভা নির্বাচনের আগে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারে জেলা পুলিশ-প্রশাসন তৎপর বলেই জানা গিয়েছে। আগামী দিনেও জেলা জুড়ে অভিযান চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ বড়সড় সাফল্য পেল হরিহরপাড়া থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র পাচার করার আগেই এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করা হল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলল সাফল্য। ধৃতের নাম সাবির হোসেন (৩৬), বাড়ি বহড়ান এলাকায়। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র দেখে তাজ্জব বনে গেল খোদ পুলিশ!
ধৃত
ধৃত
advertisement

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে হরিহরপাড়ার সদানন্দপুর এলাকায় এক যুবক ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি নজরে আসতেই হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে হানা দেয়। সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে একটি পিস্তল ও দু’রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়।

advertisement

আরও পড়ুনঃ ৪ দিনের জমাটি ক্রিকেট টুর্নামেন্ট, আকর্ষণীয় প্রাইজ মানি! ব্যাট-বলের লড়াইয়ে পটাশপুরের শীত জমে ক্ষীর

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, আগ্নেয়াস্ত্রগুলি কাউকে বিক্রি করার উদ্দেশে রাতে একাই ওই যুবক ঘোরাঘুরি করছিলেন। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে ধৃত সাবির হোসেনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের জেলা জজ আদালতে তোলা হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
উড়ে যায় পায়রা, মাঘী পূর্ণিমায় টান রথের রশিতে! প্রাচীন পার্বণে অজস্র ভক্ত সমাগম নন্দকুমারে
আরও দেখুন

এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, কাদের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল সেই সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন জায়গায় বেশ কিছু দিন ধরেই আগ্নেয়াস্ত্র উদ্ধার চলছে। এবার হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই নড়েচড়ে বসল পুলিশ-প্রশাসন। বিধানসভা নির্বাচনের আগে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারে জেলা পুলিশ প্রশাসন তৎপর বলেই জানা গিয়েছে। আগামী দিনেও জেলা জুড়ে অভিযান চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: আগ্নেয়াস্ত্র পাচারের আগেই খেল খতম! দুঃসাহসিক অভিযানে হাতেনাতে অস্ত্র পাচারকারীকে ধরল পুলিশ, উদ্ধার পিস্তল-গুলি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল