advertisement

Karate Training: মেলায় বিনোদন নয়, শিশুদের জন্য আত্মরক্ষার পাঠ! অভিজ্ঞ ক্যারাটে প্রশিক্ষক শেখাচ্ছেন মারপ্যাঁচের কৌশল

Last Updated:

West Medinipur Karate Training: পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের প্রতাপদিঘী বিদ্যাসাগর মেলায় শিশুদের জন্য ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মেলা কর্তৃপক্ষের লক্ষ্য, এলাকার শিশুদের আত্মরক্ষায় সক্ষম করে তোলা।

+
ক্যারাটে

ক্যারাটে প্রশিক্ষণ

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: মেলা মানেই শুধু কেনাকাটা, খেলাধুলা বা বিনোদন এমনটা নয়। এই ভাবনা থেকে বেরিয়ে এসেছে মেদিনীপুরের বীর সন্তান বিদ্যাসাগরের নামাঙ্কিত এক মেলা কমিটি। এই মেলা প্রমাণ করছে, সামাজিক দায়বদ্ধতাও মেলার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই এবছর বিনোদনের পাশাপাশি সমাজমুখী কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের প্রতাপদিঘী বিদ্যাসাগর মেলায় নানা কর্মসূচির মধ্যে প্রধান হয়ে উঠেছে শিশুদের জন্য ক্যারাটে প্রশিক্ষণ। মেলা কর্তৃপক্ষের লক্ষ্য, এলাকার শিশুদের আত্মরক্ষায় সক্ষম করে তোলা। সেই ভাবনা থেকেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমান সময়ে শিশুদের নিরাপত্তা একটি বড় প্রশ্ন। দিন দিন সমাজে নানা ধরনের অপরাধ বেড়ে চলেছে। সেই কারণে আত্মরক্ষার কৌশল শেখা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই বিষয়টি মাথায় রেখেই প্রতাপদিঘী বিদ্যাসাগর মেলার মঞ্চে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুনঃ বাবাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল ছেলে, বিদ্যুতের ঝটকায় এক নিমেষে শেষ তরতাজা যুবক, রঘুনাথগঞ্জে শোকের ছায়া
মেলা কর্তৃপক্ষের মতে, শুধুমাত্র আনন্দ নয়, শিশুদের ভবিষ্যতের কথাও ভাবা তাদের দায়িত্ব। তাই ক্যারাটে প্রশিক্ষণকে মেলার অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে রাখা হয়েছে। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানো এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই ক্যারাটে প্রশিক্ষণে অংশ নিতে শুধু পটাশপুর নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও শিশুরা উপস্থিত হয়। মুগবেড়িয়া, অমর্ষি, নৈপুর, এগরা-সহ একাধিক এলাকা থেকে অভিভাবকদের সঙ্গে শিশুরা মেলায় আসে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দেখলেই তেড়ে কামড়াতে আসছে, কেড়ে নিচ্ছে খাবার! ‘দাপুটে’ হনুমানের উপদ্রপে অতিষ্ঠ কালনা, বাড়ির বাইরে পা রাখা দায়
ছোট ছোট শিশুদের চোখে ছিল শেখার আগ্রহ। কেউ প্রথমবার কারাটের নাম শুনেছে, কেউ আবার আগে থেকেই আগ্রহী। প্রশিক্ষণের শুরুতেই প্রাথমিক আত্মরক্ষার কৌশল শেখানো হয়। কীভাবে বিপদের সময় নিজেকে সামলাতে হয়, সেটাই ছিল প্রশিক্ষণের মূল বিষয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ক্যারাটে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার অভিজ্ঞ ক্যারাটে প্রশিক্ষক সাগর খামুরুই। তিনি ছোট শিশুদের ধাপে ধাপে শেখান প্রাথমিক কৌশল। অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের মতে, এই ধরনের প্রশিক্ষণ শিশুদের মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী করবে। মেলা কর্তৃপক্ষের মতে এলাকার শিশুদের আত্মরক্ষার পাঠ দিতে এই ক্যারাটে প্রশিক্ষণ আগামী দিনেও আয়োজন করবেন তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Karate Training: মেলায় বিনোদন নয়, শিশুদের জন্য আত্মরক্ষার পাঠ! অভিজ্ঞ ক্যারাটে প্রশিক্ষক শেখাচ্ছেন মারপ্যাঁচের কৌশল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement