TRENDING:

একই সিরিঞ্জে দু’জনকে ইঞ্জেকশন ! ধুন্ধুমার বোলপুরের নার্সিংহোমে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বোলপুর: চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যু । ভাঙচুর । চিকিৎসকদের মারধর । এই সমস্ত ঘটনার পরও হুঁশ ফিরছে না চিকিৎসকদের । এবার একই দুজন রোগীকে একই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিয়ে বিতর্কে জড়াল বোলপুরের একটি বেসরকারি হাসপাতাল ।
advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার হাসপাতালে । পরিবারের অভিযোগ, নার্সিংহোমে উপচে পড়ছিল রোগীদের ভিড় । ভিড় সামলাতে দায়সারা ভাবে চিকিৎসা করছিলেন ডাক্তাররা । রোগীদের যথাযথ চিকিৎসা না করেই ছেড়ে দেওয়া হচ্ছিল বলে দাবি করলেন তারা । এরপরই আচমকা ঘটে এই ঘটনাটি ।

সেরা ভিডিও

আরও দেখুন
অনুষ্ঠানের ডেকরেটার্সের বাসনে থাকে দলের নাম! তাতেই জানান যায় বাড়ির সদস্যরা কোন রাজনৈতিক দলের সদস্য! অদ্ভুত সিস্টেম
আরও দেখুন

এই গোটা ঘটনাটি আঁচ করতে পেরেই চিৎকার শুরু করেন রোগীর পরিবার । কিন্তু চিকিৎসকেরা পরিবারের এই অভিযোগ অস্বীকার করেন । এরপরই দু’পক্ষে শুরু হয় তুমুল বচসা । পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে আসে পুলিশ । এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই সিরিঞ্জে দু’জনকে ইঞ্জেকশন ! ধুন্ধুমার বোলপুরের নার্সিংহোমে