TRENDING:

Son arrested for torturing father: বাবাকে মারধর, খেতে না দিয়ে অত্যাচার! অপমানে আত্মঘাতী বৃদ্ধ, খড়দহে গ্রেফতার ছেলে

Last Updated:

শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে বাড়ি থেকেই ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর ঘোষ, খড়দহ: ছেলের অত্যাচার এবং অপমানের জেরে আত্মঘাতী হলেন বাবা৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল সোদপুরের এলএমবি রোড এলাকায়৷ ৮৫ বছর বয়সি ওই বৃদ্ধের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী৷ অভিযুক্ত ছেলেকে প্রথমে আটক এবং তার পরে গ্রেফতার করেছে পুলিশ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, আত্মঘাতী ওই বৃদ্ধের নাম বীরেন দেব৷ ৮৫ বছর বয়সি বীরেনবাবুর স্ত্রী আগেই মারা গিয়েছেন৷ ছেলে এবং পুত্রবধূর সঙ্গেই থাকতেন বীরেন বাবু৷ এলাকাবাসীর অভিযোগ, বৃদ্ধ বাবাকে নিয়মিত মারধর এবং অপমান করতেন বীরেনবাবুর ছেলে সজল দেব৷ এমন কি, বাবাকে সজল বাবু খেতে পর্যন্ত দিতেন না বলে অভিযোগ৷

আরও পড়ুন: রাজ্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন সিবিআই-এর, বক্তব্য রাখতে চায় নির্যাতিতার পরিবার! সব শুনে কী বলল হাইকোর্ট?

advertisement

শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে বাড়ি থেকেই ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়৷ বীরেনবাবুর ছেলে এবং পুত্রবধূকে ঘেরাও করে রেখে চলে বিক্ষোভ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

ওই বৃদ্ধের দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তাঁর ছেলেকেও আটক করা হয়৷ পরে সজল দেবকে গ্রেফতার করে পুলিশ৷ জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন সজলবাবু৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Son arrested for torturing father: বাবাকে মারধর, খেতে না দিয়ে অত্যাচার! অপমানে আত্মঘাতী বৃদ্ধ, খড়দহে গ্রেফতার ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল