TRENDING:

North 24 Pargana News: রাত তিনটেয় ঘটল ঘটনাটা! সোদপুর স্টেশনে ১১ ঘণ্টা পড়ে 'বাপ্পা'র দেহ! শিউরে ওঠা ঘটনা

Last Updated:

North 24 Pargana News: সোদপুরের স্টেশন মাস্টার থেকে শুরু করে রেলের আধিকারিকদের জানানো সত্ত্বেও ১১ ঘন্টা প্ল্যাটফর্মেই পড়ে রইল মৃতদেহ। এমনটাই অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
সুবীর দে,সোদপুর: সোদপুর স্টেশনে দীর্ঘদিন ধরে ট্রেন থেকে মালপত্র ওঠানো নামানোর কাজ করেন বাপ্পা দাস (৫৫) নামে এক বৃদ্ধ। এই সোদপুর স্টেশনটাই তাঁর বাড়ি। এই স্টেশনেই সে কাজ করত। এখানেই খাওয়া-দাওয়া, এখানেই ছিল ঘুমানো। শনিবার রাতে শারীরিক অসুস্থতার জন্য সেই বাপ্পা দাসের প্ল্যাটফর্মেই মৃত্যু হল।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

যে স্টেশনে সকাল থেকে রাত, মানুষের জন্য কাজ করত বাপ্পা দাস, সেই তাঁরই রাত তিনটের সময় মৃত্যুর পর দেহ ১১ ঘণ্টা ধরে সেই প্ল্যাটফর্মেই পড়ে রইল। সোদপুরের স্টেশন মাস্টার থেকে শুরু করে রেলের আধিকারিকদের জানানো সত্ত্বেও ১১ ঘন্টা প্ল্যাটফর্মেই পড়ে রইল মৃতদেহ। এমনটাই অভিযোগ।

আরও পড়ুন: রাত দুটো থেকে আড়াইটে, টোটোর প্যাসেঞ্জার নামতেই…নিউটাউনে কী ঘটে জানেন? নাবালিকা ধর্ষণ-খুনে হাড়হিম তথ্য পুলিশের হাতে

advertisement

আর রেলের এই উদাসীনতা ও অমানবিকতাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরাও। কেন মৃতদেহ এতক্ষণ ধরে পড়ে রইল প্ল্যাটফর্মে, এই বিষয়ে সোদপুর স্টেশন মাস্টারের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল নিউজ ১৮ বাংলা।

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে আলো নেই, অন্তরের দৃষ্টিতে ইতিহাস আর প্রকৃতিকে ছুঁয়ে দেখল দৃষ্টিহীন পড়ুয়ারা
আরও দেখুন

স্টেশন মাস্টারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”ফোনে এই সব বলা যাবে না।” এরপরই ফোন কেটে দেন তিনি। ফের একবার সামনে এল অমানবিকতার ছবি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Pargana News: রাত তিনটেয় ঘটল ঘটনাটা! সোদপুর স্টেশনে ১১ ঘণ্টা পড়ে 'বাপ্পা'র দেহ! শিউরে ওঠা ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল