TRENDING:

৫ টাকার লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহ, গ্রেফতার প্রতিবেশী

Last Updated:

পাঁচ টাকার লোভ দেখিয়ে যৌন নিগ্রহ ! এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ৷ নিগৃহিত শিশুটা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বলে জানা গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়গঞ্জ: পাঁচ টাকার লোভ দেখিয়ে যৌন নিগ্রহ ! এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ৷ নিগৃহিত শিশুটা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বলে জানা গিয়েছে ৷ অভিযোগের তির প্রতিবেশী চৈনুদ্দিন সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷ কর্নজোড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷
advertisement

ঘটনার সূত্রপাত গত ১৩ জুন ৷ দুপুরে বাড়ির সামনে খেলা করছিল ওই শিশুটি ৷ সেসময় তারই প্রতিবেশী চৈনুদ্দিন সরকার তার কাছে এসে গল্প শুরু করে ৷ প্রতিবেশী হওয়ার সুবাদে ওই শিশুটিও চৈনুদ্দিনকে চিনত ৷ এরপরই ছাত্রীর হাতে পাঁচ টাকা দিয়ে তাকে ফুসলিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তার উপর তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ ৷ এরপর সেখান থেকে কোনওরকমে পালিয়ে বাড়ি ফিরে আসে ওই ছাত্রী ৷

advertisement

তবে, ভয়ে সে পরিবারের সামনে মুখ খুলতে পারেনি ৷ গতকাল রাতে ওই ছাত্রীটি আচমকাই অসুস্থ হয়ে পরে ৷ সেই সময়ই সে তার বাবা মা-কে সমস্ত ঘটনাটি জানায় ৷ এরপরই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। নিগৃহিতা শিশুটি আপাতত রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

শুক্রবার সকালে এলাকার মানুষ অভিযুক্তকে পাকরাও করে পুলিশের হাতে তুলে দেয় । অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কর্নজোড়া পুলিশ ফাঁড়িতে শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫ টাকার লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহ, গ্রেফতার প্রতিবেশী