TRENDING:

Tamluk Doctor Death: অ্যানেস্থেশিয়া করতে বেরিয়েছিলেন, বাড়ি ফিরে মায়ের সামনেই লুটিয়ে পড়লেন! তমলুকে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু

Last Updated:

তরুণী চিকিৎসকের মৃত্যুতে রীতিমতো রহস্য তৈরি হয়েছে৷ কী কারণে মৃত্যু হয়েছে, তা স্বতঃপ্রণোদিত ভাবেই খতিয়ে দেখছে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুরের তমলুকে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু৷ অ্যানেস্থেশিয়া করতে বাড়ি থেকে বেরনোর পর ফিরে এসেই রহস্যজনক অবস্থায় মৃত্যু হল ওই তরুণী চিকিৎসকের৷ ঘটনায় তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ৷
মৃত চিকিৎসক শালিনী দাস৷
মৃত চিকিৎসক শালিনী দাস৷
advertisement

জানা গিয়েছে, মৃত ওই চিকিৎসকের নাম শালিনী দাস (৩১)৷ তিনি গত তিন মাস কাঁথি সাব ডিভিশন হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন৷ তার আগে তমলুক হাসপাতালেও দু বছর কাজ করেছেন তিনি৷ এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমে রোগীদের অ্যানেস্থেশিয়া করাতেন তিনি৷

পুলিশ সূত্রে খবর, তমলুকের একটি ভাড়া বাড়িতে নিজের মায়ের সঙ্গে থাকতেন ওই মহিলা চিকিৎসক৷ তাঁর মায়ের থেকে পুলিশ জানতে পেরেছে, এ দিন সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন শালিনী৷ প্রথমে মহিষাদলের একটি নার্সিংহোমে গিয়ে রোগীকে অ্যানেস্থেশিয়া দেওয়ার কথা ছিল তাঁর৷ এর পর তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে যান৷ বাড়ি ফেরেন সকাল ১১টা নাগাদ৷

advertisement

তখনই ওই মহিলা চিকিৎসকের মা দেখেন, শালিনীর হাতে চ্যানেল করা রয়েছে৷ যদিও সকালে বাড়ি থেকে বেরনোর সময় মেয়ের হাতে এরকম কোনও চ্যানেল ছিল না বলেই ওই চিকিৎসকের মায়ের দাবি৷ বাড়ি ফেরার পর শালিনী হঠাৎই মাটিতে পড়ে যান৷ এর পর তাঁর হাতের চ্যানেল থেকে রক্তপাত শুরু হয়৷

সঙ্গেই সঙ্গেই ওই তরুণী চিকিৎসককে কাছের একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

তরুণী চিকিৎসকের মৃত্যুতে রীতিমতো রহস্য তৈরি হয়েছে৷ কী কারণে মৃত্যু হয়েছে, তা স্বতঃপ্রণোদিত ভাবেই খতিয়ে দেখছে পুলিশ৷ ওই তরুণী চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tamluk Doctor Death: অ্যানেস্থেশিয়া করতে বেরিয়েছিলেন, বাড়ি ফিরে মায়ের সামনেই লুটিয়ে পড়লেন! তমলুকে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল