বীরভূমের রামপুরহাট পুরসভার অন্তর্ভুক্ত ১৪ নম্বর ওয়ার্ডের সুন্দিপুরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন কমিটির সঙ্গে বেশ কিছুদিন ধরে অশান্তি চলছে স্কুলেরই জীববিদ্যার অথিতি শিক্ষক ও তাঁর স্ত্রীর। এদিন স্কুলে ওই শিক্ষক পড়াতে গেলে ছাত্রীরা তাঁর ক্লাস করতে রাজি হয়নি। তার পরেই ছাত্রীদের সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়েন ওই শিক্ষক ও তাঁর স্ত্রী, এমনটাই অভিযোগ করেন ছাত্রীদের অভিভাবকেরা। অভিযোগ সেইসময় ওই শিক্ষক ও তাঁর স্ত্রী ছাত্রীদের চুলের মুঠি ধরে মারধর শুরু করে।
advertisement
অভিযোগ, সেই মারধরে অসুস্থ হয়ে পড়ে স্কুলের প্রায় ১২ জন ছাত্রী। তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সূত্রের খবর, যার বিরুদ্ধে অভিযোগ সেই শিক্ষক ও তার স্ত্রীকে আটক করেছে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ।