TRENDING:

Mithun Chakraborty: তৃণমূলকে হারাতে মহাজোট চান মহাগুরু! পত্রপাঠ খারিজ সিপিএমের, জবাব দিলেন কুণাল

Last Updated:

মিঠুনের এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন সিপিএম নেতা শমীক লাহিড়ি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: কয়েক দিন আগেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল নন্দকুমার মডেল৷ সমবায় নির্বাচনে তৃণমূলকে হারাতে জোট বেঁধেছিল সিপিএম এবং বিজেপি৷ যদিও দুই দলেরই শীর্ষ স্তর থেকে এই ধরনের কোনও জোটের কথা স্বীকার করা হয়নি৷
আসানসোলে মিঠুন চক্রবর্তী৷
আসানসোলে মিঠুন চক্রবর্তী৷
advertisement

এবার অবশ্য প্রকাশ্যেই তৃণমূলকে হারাতে সব দলকে জোট বাঁধার বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ এ দিন আসানসোলে দলের বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূলের মতো শক্তিকে হারাতে বিরোধী দলগুলিকে এক জায়গায় আসার পক্ষে সওয়াল করেন মিঠুন৷ মহাগুরু অবশ্য বুঝিয়ে দিয়েছেন এটি নেহাতই তাঁর ব্যক্তিগত মত৷ জোট নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলই নেবে৷ যদিও মিঠুন যখন এ দিন আসানসোলে একথা বলছেন, তখন অবশ্য তাঁর পাশেই ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷

advertisement

সরকারি ভাবে এটা আমি বলতে পারিনা৷

আরও পড়ুন: 'অনেকে কালীঘাটে যান, উনি ওখানে করেছেন!' মমতাকে শুভেন্দুর প্রণাম নিয়ে মুখ খুললেন দিলীপ

এ দিন আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম শাসনের শেষ দিকের তুলনা টেনে আনেন মিঠুন৷ তিনি বলেন, 'তৃণমূল যখন সরকারে এসেছিল সবাই একজোট হয়েছিল৷ সিপিএমকে হারানোর জন্য৷ কংগ্রেস, তৃণমূল, এমন কি বিজেপি খুব ছোট হলেও পিছন থেকে সাপোর্ট দিয়েছিল৷ এটা এখন অস্বীকার করে লাভ নেই৷ তেমনই এ রকম একটা শক্তিকে হারাতে গেলে সবাইকে এক জায়গায় আসতেই হবে৷ মতাদর্শগত ভাবে আমাদের অবস্থান আলাদা হতে পারে, সেই জায়গাটা থাক না৷ কিন্তু এই ধরনের শক্তিকে হারাতে সবাইকে একজোট হতেই হবে৷ তবে এটা আমি সরকারি ভাবে বলতে পারি না৷'

advertisement

আরও পড়ুন: এবার শান্তিকুঞ্জে অভিষেককে চা খাওয়ার আমন্ত্রণ দিব্যেন্দুর! যাবেন তৃণমূল সাংসদ, জল্পনা তুঙ্গে

যদিও মিঠুনের এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন সিপিএম নেতা শমীক লাহিড়ি৷ তিনি বলেন, 'উনি অত্যন্ত ভাল অভিনেতা৷ ওটাই করুন না৷ রাজনীতিটা করতে গিয়ে একবার বিপদে পড়ে মনে হচ্ছে শিক্ষা হয়নি৷ রাজনীতিতে মতাদর্শগত লড়াই এত সহজ নয়৷ '

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

মহাজোটের প্রস্তাব নিয়ে মিঠুনকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও৷ তিনি বলেন, 'এটা বলে তিনি স্বীকার করে নিচ্ছেন কোনও দলের পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব নয়৷ উনি যে দলের বায়না নিয়ে শীতকালের বাজারে মঞ্চে মঞ্চে অভিনয় করে বেড়াচ্ছেন, সেই দলের একার পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব নয়, সেটাও উনি স্বীকার করে নিলেন৷ তাছাড়া ২০১৪ সালে সাংসদ হয়ে বলেছিলেন কোনও দল তাঁকে সম্মান নেয়নি৷ মমতা যে সম্মান দিয়েছেন, তার জন্য ভাই হিসেবে তিনি সারাজীবন কৃতজ্ঞ থাকবেন৷ তাহলে কী এমন হল যে এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ছুরি মারার জন্য নামতে হল৷ কোন কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য এখন বিজেপি-র হয়ে গান গাইতে হচ্ছে? এটা আগে সবার সামনে মিঠুন চক্রবর্তী বলুক৷'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mithun Chakraborty: তৃণমূলকে হারাতে মহাজোট চান মহাগুরু! পত্রপাঠ খারিজ সিপিএমের, জবাব দিলেন কুণাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল