TRENDING:

Indian Railways: শাশুড়িকে ট্রেনে তুলতে এসে জামাইয়ের সর্বনাশ! সাতসকালে রামপুরহাট স্টেশনে কী কাণ্ড? প্রশ্নের মুখে রেল

Last Updated:

এ দিন সকালে বীরভূমের রামপুরহাট স্টেশনে নিজের শাশুড়িকে ট্রেনে তুলতে এসেছিলেন পেশায় শিক্ষক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অক্ষয় ধীবর, রামপুরহাট: শাশুড়িকে ট্রেনে তুলতে এসে সোনার চেন খোয়ালেন জামাই৷ সাত সকালে ব্যস্ত রামপুরহাট স্টেশনের প্ল্যাটফর্মের উপর থেকেই যুবকের গলার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতী৷ এই ঘটনায় রেলের যাত্রী নিরাপত্তা নিয়েই ফের বড়সড় প্রশ্ন উঠে গেল৷
রামপুরহাট স্টেশনে সাতসকালে চাঞ্চল্য!
রামপুরহাট স্টেশনে সাতসকালে চাঞ্চল্য!
advertisement

এ দিন সকালে বীরভূমের রামপুরহাট স্টেশনে নিজের শাশুড়িকে ট্রেনে তুলতে এসেছিলেন পেশায় শিক্ষক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় নামে এক যুবক৷ রামপুরহাট শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় নিজের শাশুড়ি মৃদুলা মুখোপাধ্যায়কে সকাল আটটা নাগাদ রামপুরহাট-অণ্ডাল মেমু ট্রেনে তুলে দিতে যান তিনি৷

রামপুরহাট জংশন স্টেশনের ১-এ প্ল্যাটফর্ম থেকে ওই ট্রেন ছাড়ার কথা ছিল৷ শাশুড়ির সঙ্গে থাকা ব্যাগ ট্রেনে তোলার সময় আচমকাই পিছন দিক থেকে এসে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবকের গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক দুষ্কৃতী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

ঘটনার পর পরই স্টেশনে রেল পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানান ওই শিক্ষক৷ রেল পুলিশের পক্ষ থেকে ওই শিক্ষককে জানানো হয়, প্ল্যাটফর্মের যে জায়গায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেখানকার সিসিটিভি খারাপ৷ ফলে অভিযুক্তকে চিহ্নিত করাই সম্ভব হয়নি৷ স্টেশনের অন্যান্য অংশের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: শাশুড়িকে ট্রেনে তুলতে এসে জামাইয়ের সর্বনাশ! সাতসকালে রামপুরহাট স্টেশনে কী কাণ্ড? প্রশ্নের মুখে রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল