TRENDING:

Lok Sabha Election 2024: ইদের দিন দাতাবাবার মাজারে বীরভূমের বিজেপি প্রার্থী, প্রাক্তন আইপিএস-এর চমক

Last Updated:

Lok Sabha Election 2024: আগে দেবাশিস ধর তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার পর্ব শুরু করেছিলেন। ইদের দিন তিনি সিউড়ির পাথরচাপরি দাতাবাবার মাজারে গেলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: সামনেই লোকসভা নির্বাচন। আর হাতেগোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে প্রতিটি রাজনৈতিক দল তত‌ই কোমর বেঁধে প্রচারে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। বীরভূমে মোট দুটি লোকসভা কেন্দ্র- বীরভূম ও বোলপুর। বীরভূমের বিজেপি প্রার্থী সদ্য প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর এদিন পাথরচাপুরির দাতাবাবার মাজারে গিয়ে চাদর চাপিয়ে প্রচার শুরু করলেন।
advertisement

আর‌ও পড়ুন: শেষ বেলায় চৈত্র সেলের জমজমাট বিকিকিনি

এর আগে দেবাশিস ধর তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার পর্ব শুরু করেছিলেন। ইদের দিন তিনি সিউড়ির পাথরচাপরি দাতাবাবার মাজারে গেলেন। এরপরই দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী। ইদের ছুটি নষ্ট না করে তিনি জোর কদমে ভোট প্রচার সারেন।

advertisement

দাতাবাবার মাজারে গিয়ে প্রাক্তন আইপিএস দেবাশিস ধর প্রথা মেনে মাথায় করে চাদর ও সিন্নির ডালা নিয়ে প্রবেশ করেন মাজারে। দাতাবাবার মাজারে চাদর চড়ান ও প্রার্থনা করেন। তিনি যে একাই প্রার্থনা করেছেন সেটা নয়। তাঁর সঙ্গে থাকা বিজেপি নেতাকর্মীরাও প্রার্থনা করেন। এরপরেই বাবা পীরের মাজারের সিন্নি গ্রহণ করার পর তিনি প্রচারে বেরিয়ে পড়েন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ইদের দিন দাতাবাবার মাজারে বীরভূমের বিজেপি প্রার্থী, প্রাক্তন আইপিএস-এর চমক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল