TRENDING:

JU Death Update: 'ছেলে দোষী হলে শাস্তি হোক', যাদবপুর-কাণ্ডে ধৃতের বাবার দৃপ্ত দাবি, হাউহাউ করে কাঁদছেন মা

Last Updated:

JU Death Update: সৌরভ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছে। ২০২২ সালে স্নাতকোত্তর হয়। কিন্তু, পাশ করে যাওয়া পরও, গত এক বছর ধরে হস্টেলেই থাকত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্য মৃত্যুতে তোলপাড় রাজ্য। ১৮ বছরের মেধাবী ওই পড়ুয়ার বাবা রমাপ্রসাদ কুণ্ডুর দায়ের কথা মামলার ভিত্তিতে শুক্রবার পুলিশ গ্রেফতার করে প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরীকে। সৌরভের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা থানার খারুষা এলাকায়। বাড়িতে রয়েছেন বাবা নিরূপ চৌধুরী এবং মা প্রণতি চৌধুরী। বাবা-মায়ের দাবি, ছেলে কোনওভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে না। বাবার দাবি, “ছেলে প্রকৃত দোষী হলে অবশ্যই শাস্তি চাই। তবে আজ পর্যন্ত ছেলের নামে স্কুল, কলেজে এমন কোনও অভিযোগ শুনিনি।”
advertisement

স্বপ্নদীপের বাবার অভিযোগের প্রেক্ষিতে প্রথমে সৌরভকে আটক করেছিল যাদবপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় রাতেই তাকে গ্রেফতার করা হয়। সৌরভকে জেরা করার পাশাপাশি আরও বেশ কয়েকজন হস্টেলের আবাসিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের বাবা যে FIR করেছেন, তাতে সৌরভ চৌধুরীর ছাড়াও আরও কয়েকজনের নাম রয়েছে।

advertisement

সৌরভ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছে। ২০২২ সালে স্নাতকোত্তর হয়। কিন্তু, পাশ করে যাওয়া পরও, গত এক বছর ধরে হস্টেলেই থাকত। আবাসিকরা জানিয়েছে, যাদবপুর হস্টেলের কোনও আবাসিক, অপর কোনও পড়ুয়াকে তাঁর গেস্ট হিসেবে রাখতে পারেন, এমন নিয়ম রয়েছে।

আরও পড়ুনঃ ‘পুরুষ! নাকি…’, মৃত্যুর রাতে স্বপ্নদীপের সঙ্গে হস্টেলের ছাদে কী চলছিল? হাড়হিম করা ঘটনা প্রকাশ্যে

advertisement

কিন্তু পুলিশ সূত্রে দাবি, ধৃত সৌরভ পাশ করে যাওয়ার পরও নিজেই নিজের গেস্ট হিসেবে হস্টেলে থাকছিল এক বছর ধরে। আর এখানেই প্রশ্ন উঠছে, সৌরভ চৌধুরী কি হস্টেলে এতটাই প্রভাবশালী? পাশ করে যাওয়ার পরও একবছর ধরে সৌরভ হস্টেলে থাকছিলেন কীভাবে? কেন এই ঘটনা কর্তৃপক্ষের নজরেই এল না? নাকি, কর্তৃপক্ষের প্রচ্ছন্ন মদতেই এমনটা সম্ভব হয়েছে?

advertisement

আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টায় তোলপাড় বাংলা! কলকাতায় সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস

এ দিকে সৌরভের গ্রামের প্রতিবেশীরা তাঁর গ্রেফতারির ঘটনায় হতবাক। তাঁদের দাবি, সৌরভ খুবই শান্ত স্বভাবের, সে মেধাবী ছাত্র। সৌরভকে নিয়ে গ্রামবাসীর অনেক স্বপ্ন। তাঁরা নিশ্চিত ছিলেন বড় মানুষ হবে সৌরভ। এ দিন সৌরভের গ্রেফতারির খবর পেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সৌরভের বাবা ও মা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

সুকান্ত চক্রবর্তী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
JU Death Update: 'ছেলে দোষী হলে শাস্তি হোক', যাদবপুর-কাণ্ডে ধৃতের বাবার দৃপ্ত দাবি, হাউহাউ করে কাঁদছেন মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল