TRENDING:

দিনেদুপুরে কেঁপে উঠল গঙ্গার এপার-ওপার! নৈহাটিতে বিস্ফোরণ, জানলার কাঁচ ভাঙল চুঁচুড়াতেও

Last Updated:

শব্দের তীব্রতায় ভেঙে পড়ল বাড়ির জানলার কাঁচ, তাক থেকে পড়ে গেল বাসন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হুগলি: কালীপুজো বা দুর্গাপুজো নয়, দিনেদুপুরে বাজি বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি থেকে চুঁচুড়া ৷ শব্দের তীব্রতায় ভেঙে পড়ল বাড়ির জানলার কাঁচ, তাক থেকে পড়ে গেল বাসন ৷ ক্ষতিগ্রস্থ গাড়িও ৷ নৈহাটির রামঘাটের ঘটনা ৷ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন মানুষ ৷
advertisement

পুলিশ বাজেয়াপ্ত বাজি নিস্ক্রিয় করতে গিয়েই ঘটে বিপত্তি ৷ নৈহাটিতে নদীর পাড়ে বাজি বিস্ফোরণ করা হলেও, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গঙ্গার অন্য পাড়ে চুঁচুড়াতেও বাড়িগুলি কেঁপে ওঠে ৷ ফাটল ধরছে দেওয়ালে, টিনের চালেও ৷বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, মাশরুম ক্লাউড দেখতে পাওয়া গিয়েছে। আতঙ্ক ছড়ায় গঙ্গার পার্শ্ববর্তী নৈহাটি ও চুঁচুড়া এলাকায় ৷ এমন কাণ্ডে ক্ষুব্ধ স্থানীয়রা আগুন ধরিয়ে দেয় পুলিশের গাড়িতে ৷পুলিশের এমন অপেশাদার আচকণে নিন্দা প্রশাসনের ৷ আপাতত বাজি নিস্ক্রিয় করার কাজ বন্ধ রাখার নির্দেশ পুলিশ কমিশনরের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিনেদুপুরে কেঁপে উঠল গঙ্গার এপার-ওপার! নৈহাটিতে বিস্ফোরণ, জানলার কাঁচ ভাঙল চুঁচুড়াতেও
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল