TRENDING:

Hooghly News: অ্যাডমিট কার্ডে 'মহিলা'র জায়গায় 'পুরুষ', পুলিশের পরীক্ষায় বসতে পারলেন না রিচা 

Last Updated:

Hooghly News: রিচার অভিযোগ, অ্যাডমিট কার্ডে জেন্ডারের জায়গায় ‘Female’-এর বদলে ‘Male’ এসেছে। সেই কারণেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: রবিবার ছিল পুলিশের পরীক্ষা আর তার মধ্যেই ঘটল এক ভিন্ন মেরুর ঘটনা। রিচা কুমারী ঝাঁ  পুলিশের পরীক্ষা দিতে গিয়েও পরীক্ষায় বসতে পারলেন না। উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগরের বাসিন্দা রিচা। রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষায় বসার কথা থাকলেও, তাঁকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। তাঁর দাবি, অ্যাডমিট কার্ডে জেন্ডারের জায়গায় ‘Female’-এর বদলে ‘Male’ এসেছে। সেই কারণেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তাঁকে। রিচার দাবি, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরেই ভুলটি নজরে আসে। সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ই-মেল করেন। তার পরেও কাজ হয়নি বলে দাবি রিচার।
পরীক্ষা দিতে পারলেন না রীতা 
পরীক্ষা দিতে পারলেন না রীতা 
advertisement

জানা গিয়েছে, রবিবার রাজ্য পুলিশে নিয়োগের পরীক্ষা ছিল। হুগলির কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠ হাইস্কুলে মোট ৩৫২ জনের সিট পড়েছিল। সেখানেই উত্তর চব্বিশ পরগনা থেকে পরীক্ষা দিতে আসেন রিচা। তাঁর দাবি, পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার সময়ে অ্যাডমিট কার্ড পরীক্ষা করেন সেন্টারের দায়িত্বে থাকা পরীক্ষকরা। দেখা যায় অ্যাডমিট কার্ডে মহিলার জায়গায় লেখা রয়েছে Male। তার পরেই তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ ।তিনি জানান, সেই কেন্দ্রে সব পুরুষ পরীক্ষার্থীর সিট পড়েছে। তাই তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। যদিও এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ কোনও মন্তব্য করতে চাননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহীদ সেনার আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মা! জানুন বীর সন্তানের বীরত্বের কাহিনি
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: অ্যাডমিট কার্ডে 'মহিলা'র জায়গায় 'পুরুষ', পুলিশের পরীক্ষায় বসতে পারলেন না রিচা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল