TRENDING:

Hanskhali Case: হাঁসখালির নাবালিকা গণধর্ষণ কাণ্ডে ৩ জনের যাবজ্জীবন! বাকিদের কী সাজা দিল আদালত?

Last Updated:

Hanskhali Case: নদিয়ার হাঁসখালির গণধর্ষণ কাণ্ডের আজ, মঙ্গলবারেই রায় ঘোষণা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জিত সরকার, নদিয়া: রায় ঘোষণা হল নদিয়ার হাঁসখালির নাবালিকা তরুণীকে ধর্ষণ কাণ্ডের৷ রানাঘাট এডিজে (পকসো) আদালত বিচারক সৌমেন গুপ্তের অধীনের এজলাসে ২০২২ সালের এই ধর্ষণ কাণ্ডের রায় ঘোষণা হল মঙ্গলবার৷ গতকালই ৯ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল আদালত৷
হাঁসখালির নাবালিকা গণধর্ষণ কাণ্ডে ৩ জনের যাবজ্জীবন! বাকিদের কী সাজা দিল আদালত?
হাঁসখালির নাবালিকা গণধর্ষণ কাণ্ডে ৩ জনের যাবজ্জীবন! বাকিদের কী সাজা দিল আদালত?
advertisement

ঘটনায় তিন অভিযুক্ত সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা৷ সোহেল গয়ালির ২০ বছর, প্রভাকর পোদ্দারের ৭ বছর ও রঞ্জিত মল্লিকের ৩ বছর সাজা ঘোষণা৷ সুরজিৎ রায় ও আকাশ বাড়ৈয়ের ৫০ হাজার টাকা বনডে ছাড়া হল ১ বছরের জন্য৷ অন্য তিন অভিযুক্ত সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি ও পীযূষ কান্তি ভক্তের ৫ বছর ও ৩ বছর সাজা ঘোষণা৷ অংশুমান বাগচী র ৩ বছর সাজা ঘোষণা৷

advertisement

আরও পড়ুন: জানুয়ারি মাসের শুরুতেই শুক্রের নক্ষত্রে প্রবেশ বুধের! কপালের বন্ধ দরজা খুলে যাবে ৫ রাশির, আসছে গোল্ডেন টাইম

৩ বছর আগে নদিয়ার হাঁসখালিতে তরুণীকে গণধর্ষণ এবং জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়ার ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্ত করছিল সিবিআই৷ ২০২২ সালের ৪ এপ্রিল সন্ধ্যায় সংঘটিত হয়েছিল অপারাধ৷ এক মদ্যপানের আসরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে৷ অভিযোগ, ঘটনার পর রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে ফেলে রাখা হয় রাস্তায়। ৫ এপ্রিল ২০২২ ভোরে অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যু হয় বাড়িতে।

advertisement

ঘটনায় মূল অভিযুক্তরা হল সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিক, সুরজিৎ রায়, আকাশ বাড়ৈ, সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি ও পীযূষ কান্তি ভক্ত, অংশুমান বাগচী৷ অভিযোগ ওঠে মূল অভিযুক্ত সোহেল গয়ালির জন্মদিনের পার্টিতেই তরুণীকে ধর্ষণ করা হয়৷ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়৷ তারমধ্যে এক নাবালক ছিল। সিবিআই সাত জনকে গ্রেফতার করেছিল। রাজ্য পুলিশ দুজনকে গ্রেফতার করেছিল।

advertisement

আরও পড়ুন: ‘অসমের ৪০% বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভুত’! অস্থির বাংলাদেশে নিয়ে বড় মন্তব্য হিমন্তের, সমাধানে চাই ‘সার্জারি’, বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী

৯ এপ্রিল ২০২২ হাসখালি থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। প্রথমেই গ্রেফতরা করা হয় মূল সোয়েল গয়ালিকে৷ ১০ এপ্রিল ২০২২ রাতেই সোয়েলকে গ্রেফতার করে পুলিশ৷ ১৩ এপ্রিল ২০২২ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই গভীর রাতে দায়িত্ব হাতে নেয়। শেষ গ্রেপ্তার ২৯ এপ্রিল। মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালি ও তার ঘনিষ্ঠ পীযূষ ভক্তকে গ্রেপ্তার করে সিবিআই। ১৫ এপ্রিল হাঁসখালি থানার আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিক 120B, 34, 201, 506, 304(2), 376DA IPC ও POCSO ৬ ধারায় অভিযুক্ত। সুরজিৎ রায় ও আকাশ বাড়ৈ 120B, 34, 506 ও 120B IPC ধারায় অভিযুক্ত। সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি ও পীযূষ কান্তি ভক্ত 506, 201, 120B ও 34 IPC ধারায় অভিযুক্ত। অংশুমান বাগচী 120B, 34 ও 201 IPC ধারায় অভিযুক্ত।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hanskhali Case: হাঁসখালির নাবালিকা গণধর্ষণ কাণ্ডে ৩ জনের যাবজ্জীবন! বাকিদের কী সাজা দিল আদালত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল