TRENDING:

Basanti Murder Case: আর কত! আরজি কর কাণ্ডের সাজা ঘোষণার দিনই বাসন্তীতে উদ্ধার নাবালিকার বিবস্ত্র দেহ! ফের ধর্ষণ করে খুন বাংলায়

Last Updated:

Basanti Murder Case: আজ, সোমবারই সাজা ঘোষণা হয়েছে আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ, খুনের। এদিনেই ফের আরও ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় রাজ‍্য। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বাসন্তীতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাসন্তী: আজ, সোমবারই সাজা ঘোষণা হয়েছে আরজি করে তরুণী চিকিত্‍সককে ধর্ষণ, খুনের। এদিনেই ফের আরও ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় রাজ‍্য। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। সূত্রের খবর, মাঠের মধ্যে উদ্ধার করা হয়েছে নাবালিকার বিবস্ত্র দেহ।
আর কত! আরজি কর কাণ্ডের সাজা ঘোষণার দিনই বাসন্তীতে উদ্ধার নাবালিকার বিবস্ত্র দেহ! ফের ধর্ষণ করে খুন বাংলায়
আর কত! আরজি কর কাণ্ডের সাজা ঘোষণার দিনই বাসন্তীতে উদ্ধার নাবালিকার বিবস্ত্র দেহ! ফের ধর্ষণ করে খুন বাংলায়
advertisement

সোমবার বিকেলে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার উত্তর চুনাখালি গ্রামে। সূত্রের খবর, অষ্টম শ্রেণীর ঐ নাবালিকা গত বারোদিন ধরে নিখোঁজ ছিল।

আরও পড়ুন: রক্তাক্ত সইফকে অটো করে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন, কত টাকা পেয়েছিলেন ভজন? জানলে চমকে যাবেন

advertisement

বাসন্তী থানায় অভিযোগ জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু কোনও খোঁজ মেলেনি। পরিবার, পরিজনদের বাড়িতেও খোঁজ খবর করে কোন হদিশ মেলেনি ঐ নাবালিকার। অবশেষে সোমবার বিকেলে উদ্ধার হয় ঐ নাবালিকার দেহ।

আরও পড়ুন: ‘শোলে’ ছবিতে ডবল রোলে অভিনয়! ৪৫ বছর পর বড় সিক্রেট ফাঁস করলেন অভিনেতা, স্ত্রী-মেয়ে দু’জনেই জনপ্রিয় অভিনেত্রী, ছবির শিশুটিকে চিনতে পারছেন

advertisement

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার দিন স্থানীয় এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তাকে। তারপর থেকেই নিখোঁজ। পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে ঐ নাবালিকাকে। স্থানীয় কয়েকজন যুবকই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি পরিবারের। ঘটনাস্থলে ইতিমধ‍্যেই পৌঁছে গিয়েছে বাসন্তী থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দেহ আটকে রেখেছেন তারা। মাঠের মধ্যে দেহ পুঁতে দেওয়া হয়েছিল বলে দাবি স্থানীয়দের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়পুরে পাইপলাইনে রান্নার গ্যাস পরিষেবা! কেজি প্রতি দামটাও নামমাত্র
আরও দেখুন

অনুপ বিশ্বাস

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Basanti Murder Case: আর কত! আরজি কর কাণ্ডের সাজা ঘোষণার দিনই বাসন্তীতে উদ্ধার নাবালিকার বিবস্ত্র দেহ! ফের ধর্ষণ করে খুন বাংলায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল