TRENDING:

Hooghly News: বাম আমলের ৩০ বছরের বিধায়ক, অহংকার নেই এতটুকু! কীভাবে কাটাচ্ছেন শেষ জীবন

Last Updated:

৯৬ বছর বয়সে লাঠি নিয়ে সম্মেলনে ছুটছেন ৩০ বছরের বিধায়ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বয়স ৯৬ বছর, লাঠি নিয়ে চলেন তিনি। কারণ বয়স এবং বার্ধক্য যতটাই থাকুক না কেন যতদিন জীবনে প্রাণ আছে ততদিন পার্টির কাজের সবার আগে এগিয়ে তিনি। বর্তমান রাজনৈতিক পরিসরে সিপিআইএম বা লাল পার্টির অবস্থান খুব খারাপ হলেও কমিউনিস্ট পার্টিকে আদর্শ হিসেবে মেনে জীবনের শেষ সময় পর্যন্ত পার্টির পাশে রয়েছেন অনেক বর্ষীয়ান মানুষ। ঠিক এইরকমই সিপিআইএমের রাজ্য সম্মেলনে হাজির তাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পার্টি সদস্য। হাতে লাঠি নিয়েই তিনি পৌঁছলেন ডানকুনির রাজ্য সম্মেলনে। তাকে অভ্যর্থনা জানিয়েছে বর্তমান তরুণ প্রজন্মরাও। তিনি হলেন সকলের কাছে কমিউনিস্ট দাদু মনিন্দ্র জানা।
advertisement

হুগলির জাঙ্গীপাড়ার রহিমপুরের বাসিন্দা অশীতিপর মনীন্দ্র পার্টি কমরেডদের কাছে মণী দা নামেই পরিচিত। দীর্ঘ প্রায় ৬০ বছরের পার্টি মেম্বার। জাঙ্গীপাড়া থেকে ৩০ বছরের বিধায়ক ছিলেন। প্রাক্তন স্কুল শিক্ষক মণীন্দ্র বাবু এখন চলতে ফিরতে সমস্যা হয়। তবে দলের কর্মসূচী বা সম্মেলন থাকলে তিনি পৌঁছে যান। বয়সের জন্য কানে কিছুটা কম শোনেন তবে দল অন্ত প্রাণ।

advertisement

আরও পড়ুন: হাইওয়েতে ধেয়ে এল ‘ইভটিজার’দের গাড়ি,সজোরে ধাক্কা…অকালে চলে গেল চন্দননগরের জনপ্রিয় নৃত্যশিল্পী

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

বর্ষিয়ান নেতা বলেন, “আমরা যেভাবে দল করেছি এখন সেসব নেই। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা সেইভাবে দলকে ভালবাসে না। আমার এই বয়সে দল করাই অনেকেই নিষেধ করে। ছেলেমেয়রা বলে যেওনা, আমি শুনিনা। যেকটা দিন বেঁচে আছি সিপিআইএমই করব। পার্টির অবস্থা বলতে আমরা যা চাইছি সেটা হচ্ছে না। আমি ৩০ বছর বিধায়ক ছিলাম। এখন একজনও বিধায়ক নেই, খারাপ লাগলে আর কি করব। সরকার যাবে আসবে। বিরোধীপক্ষের যে ট্রিটমেন্ট সেটা আমরা করতে পারিনা।” তিনি আরও বলেন, ‘আগেকার দিনে কমরেডদের আস্তানা ছিল আমার বাড়ি। বিজয় মোদক, বিনোদ দাস শান্তি দারা আসতেন।’

advertisement

রাজ্য সম্মেলনে সবথেকে বয়োজ্যেষ্ঠ পার্টি মেম্বারদের দেখে অনেকেই উচ্ছ্বাসিত হয়েছেন। এইরকমই এক সিপিআইএম সদস্য তিনি জানান, ছোটবেলা থেকে সমস্ত দলীয় কর্মসূচিতে মনি দাকে সব সময় দেখে এসেছেন। আজ যখন তার ৯৬ বছর বয়স এই বয়সেও তিনি পার্টির ডাকের চলে এসেছেন রাজ্য সম্মেলনে। এই ধরনের মানুষরাই উদ্বুদ্ধ করে দলের জন্য কাজ করার। কোন স্বার্থ ছাড়াই এত বছর তিনি শুধুমাত্র কমিউনিস্ট হিসেবে পার্টির জন্য জীবন পাত করে দিয়েছেন। এনারাই হলেন আসল ইনস্পিরেশন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দার্জিলিং স্টাইলের মোমো এবার ঘরের কাছেই! নেপালি-বাঙালি জুটির হাতে পাহাড়ি স্বাদের জাদু
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বাম আমলের ৩০ বছরের বিধায়ক, অহংকার নেই এতটুকু! কীভাবে কাটাচ্ছেন শেষ জীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল