TRENDING:

Nadia News: শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা ভগবানের

Last Updated:

মন্দির নগরী নবদ্বীপ। প্রতি বছরই এই সময়ে দেশ–বিদেশের হাজার হাজার দর্শনার্থী ও ভক্তের সমাগম ঘটে নবদ্বীপ ধামে। এবছর শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হলেও ভক্তদের ভিড় ও ধর্মীয় আচার–অনুষ্ঠানে কোনও ভাটা পড়েনি। বরং শীতকাল এলেই নবদ্বীপের একটি প্রাচীন ও অনন্য পরম্পরা আবারও নজর কাড়ে—মন্দিরের বিগ্রহদের হাতে বোনা উলের শীতের পোশাক পরিধান করানো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: মন্দির নগরী নবদ্বীপ। প্রতি বছরই এই সময়ে দেশ–বিদেশের হাজার হাজার দর্শনার্থী ও ভক্তের সমাগম ঘটে নবদ্বীপ ধামে। এবছর শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হলেও ভক্তদের ভিড় ও ধর্মীয় আচার–অনুষ্ঠানে কোনও ভাটা পড়েনি। বরং শীতকাল এলেই নবদ্বীপের একটি প্রাচীন ও অনন্য পরম্পরা আবারও নজর কাড়ে—মন্দিরের বিগ্রহদের হাতে বোনা উলের শীতের পোশাক পরিধান করানো। বছরের পর বছর ধরে চলে আসা এই রীতিতে নবদ্বীপের প্রায় সমস্ত বিগ্রহ বাড়িতেই বিগ্রহদের জন্য বিশেষ শীতের সাজ প্রস্তুত করা হয়। উলের সোয়েটার, টুপি, মোজা থেকে শুরু করে বিশেষ ধরনের ‘বালাপোষ’ পরানো হয় বিগ্রহদের।
advertisement

এই প্রসঙ্গে নবদ্বীপ বৈষ্ণব সমাজের অধিকর্তা সুধীন গোস্বামী জানান, ঈশ্বরের কাছে গরম বা ঠান্ডার কোনও অনুভূতি না থাকলেও ভক্তরা ঈশ্বরকে আত্মবৎ সেবা করেন। মানুষ যেমন প্রবল শীতে গরম জামা পরে থাকেন, ঠিক তেমনভাবেই ভক্তিভরে মহাপ্রভুর শীতের সেবা করা হয়। তিনি আরও জানান, শ্রীচৈতন্য মহাপ্রভু-র জন্য বালাপোষের পাশাপাশি বিশেষ এক ধরনের আতর ব্যবহৃত হয়, যা রাজস্থান থেকে আনা হয়। বিশ্বাস করা হয়, এই আতর মহাপ্রভুর অঙ্গে লাগালে উষ্ণতা বৃদ্ধি পায় এবং চারদিকে এক মনোরম সুগন্ধ ছড়িয়ে পড়ে। একই বালাপোষের কাপড় দিয়েই তৈরি করা হয় বিগ্রহের টুপি, মোজা ও সোয়েটার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ও মা! অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে আমির! দুই মহা তারকাকে ঘুড়ি ওড়াতে দেখল জিয়াগঞ্জের মানুষ
আরও দেখুন

শুধু মহাপ্রভু নন, নবদ্বীপের অধিকাংশ মন্দিরেই অন্যান্য বিগ্রহদেরও এইভাবে শীতের পোশাকে সাজানো হয়। শীতের সকালে ও সন্ধ্যায় এই অপূর্ব সাজ দর্শনে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। ভক্তি, বিশ্বাস ও পরম্পরার মেলবন্ধনে শীতের নবদ্বীপ আরও একবার তার ঐতিহ্যকে উজ্জ্বল করে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: শীতে উষ্ণতা পেতে নবদ্বীপে বিগ্রহের জন্য গরম কাপড় ও বিশেষ আতর! বৈষ্ণবদের "আত্মবৎ' সেবা ভগবানের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল