TRENDING:

মোবাইলে চার্জ দিয়ে কথা বলার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যুবতীর

Last Updated:

মোবাইল চার্জ দিয়ে হেডফোনে কথা বলছিল বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা রিয়া বন্দ্যোপাধ্যায় (২২)। চার্জ অবস্থায় থাকার কারণে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বাড়িতে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: মোবাইল চার্জ দিয়ে হেডফোনে কথা বলছিল বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা রিয়া বন্দ্যোপাধ্যায় (২২)। চার্জ অবস্থায় থাকার কারণে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বাড়িতে । প্রায় নব্বই শতাংশ দেহ পুড়ে যায় ওই যুবতীর । পুড়ে যায় ঘরের আসবাবপত্রও ।
advertisement

যুবতীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে । অগ্নিদগ্ধ অবস্থায় তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । পরে হাসপাতালে মৃত্যু হয় তার।

সেরা ভিডিও

আরও দেখুন
নয়া ইতিহাসের পথে রেল, হাইটেক ক্যামেরা রুখে দেবে দুর্ঘটনা! নতুন ডিভাইসে বাঁচবে বহু প্রাণ
আরও দেখুন

দুর্ঘটনার সময় যুবতী বাড়িতে একাই ছিল । মা অঙ্গনওয়াড়ি কর্মী, বাড়িতে ছিলেন না । একমাত্র বোনও ছিল স্কুলে । প্রতিবেশীরা সূত্রে জানা গেছে সম্প্রতি বিয়ে ঠিক হয়েছিল রিয়ার ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোবাইলে চার্জ দিয়ে কথা বলার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু যুবতীর