হোলির দিন সোমবার সকালে দুর্গাপুরের করঙ্গপাড়া থেকে সাত কিশোর দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে স্নান করতে নেমেছিল। বাঁকুড়ার বড়জোড়ার দিক থেকে আরও ওই কিশোরদেরই বন্ধু আরও ৩ জনের আসে ওই ঘাটে স্নান করতে। কিন্তু জলে নেমে ওই তিন জনই তলিয়ে যেতে থাকে৷ ওই ৩ বন্ধুকে ডুবে যেতে দেখে এগিয়ে যায় করঙ্গপাড়ার বাসিন্দা অভিরাজ গুপ্ত৷ কিন্তু ওই তিনজনের সঙ্গে অভিরাজ ও ডুবে যায়। পরে তাদের দেহ উদ্ধার হয়৷
advertisement
জানা গিয়েছে, অভিরাজ দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র৷ ১৩ বছরের অভিরাজের পরিচয় জানা গেলেও বড়জোড়া থেকে আসা মৃত বাকি তিন জনের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি৷
অভিরাজের সঙ্গে থাকা আরও তিন জনকে অসুস্থ অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাঠালে চিকিৎসাধীন রয়েছে। অভিরাজের সঙ্গেই স্নান করতে নামা চিন্টু সাউ নামে এক কিশোরও জানায়, বাকি তিনজনকে বাঁচাতে গিয়েই প্রাণ গিয়েছে অভিরাজের৷ করঙ্গপাড়া থেকে যে সাত জন স্নান করতে নেমেছিল, তাদের মধ্যে দু' জন বাড়ি ফিরে যায়৷ গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
Arpan Chakraborty
