TRENDING:

Flashback: ইছামতীতে চলে দুই বাংলার প্রতিমা বিসর্জন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টাকি: ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতী নদীতে হয় প্রতিমা বিসর্জন ৷ দুই বাংলারই প্রতিমা এখানে বিসর্জন দেওয়া হবে ৷ ২০১১ সাল পর্যন্ত এই দিনটি ছিল দুই বাংলার মানুষের মিলনের দিন ৷ এই দিনটিতে দুই বাংলার মানুষ একত্র হতে পারত কিন্তু ২০১১ সালে প্রচুর বাংলাদেশি নাগরিক এই সুযোগে ভারতে ঢুকে যায় ৷ তারা আর ফেরেনি ৷
advertisement

তারপর থেকেই দুই বাংলার মানুষ এখন একসঙ্গে বিজয়ার উৎসবে মাততে পারেন না ৷ কড়া নিরাপত্তায় চলে একসঙ্গে দুই বাংলার প্রতিমা বিসর্জন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

প্রত্যেক বছরই টাকির সীমান্ত সহ ইছামতি নদীকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলে হয়েছে ৷ এবার নিরাপত্তার জন্য একটি ভাসমান বি.এস.এফ ক্যাম্প তৈরি করা হয়েছে ৷ ইচ্ছামতী নদী জুড়ে চারটি বি.এস.এফ স্পিড বোট ও একটি পুলিশের স্পিড বোট ভাসান চলাকালীন ঘাটের নজরদারি চালাবে ৷ এছাড়াও ২০ টি বি.এস.এফের নৌকা ও পুলিশের দশটি নৌকা পুলিশ, পৌরসভা ও মোট চারটি সরকারি লঞ্চ মোতায়েন থাকবে ঘাট ও নদীর নজরদারিতে ৷ ডিজাস্টার ম্যানেজমেন্টের তিনটি দল ও এন.ডি.আর.এফের চারটি দল এবং দুটি মেডিকেল টিম তৈরি রাখা হয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flashback: ইছামতীতে চলে দুই বাংলার প্রতিমা বিসর্জন