TRENDING:

কেন্দ্রীয় আধিকারিক সেজে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি! গাড়িতে নীল বাতি! ডোমজুড়ে আটক যুবক

Last Updated:

কেন্দ্রীয় সরকারের ভুয়ো পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ডোমজুড় থেকে সৌভিক পাড়ুইকে গাড়ি-সহ আটক করল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেন্দ্রীয় সরকারের একাধিক দফতরের আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধরা পড়ল এক যুবক। শনিবার রাতে ডোমজুড় হাসপাতাল এলাকার ঘটনা। নীল বাতি ও কেন্দ্রীয় অর্থ দফতরের বোর্ড লাগানো একটি গাড়ি-সহ সৌভিক পাড়ুই নামে ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

অভিযোগ, সৌভিক পাড়ুই দীর্ঘদিন ধরে নিজেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের আধিকারিক পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত। এডিটিং অ্যাপের মাধ্যমে ভুয়ো ছবি তৈরি করে তা সামাজিক মাধ্যমে দেখিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করত বলেও অভিযোগ উঠেছে। সেইসব ছবি দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে দাবি।

প্রত্যেক বিধানসভায় ১১টা করে শুনানি কেন্দ্র, SIR-এ ডাক পেলে কী কী করা হবে? ৩২ লক্ষ ভোটারকে নোটিস

advertisement

স্ত্রীর নামে পোস্টঅফিসে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোসিট করলে ২ বছরে কত টাকা মিলবে?

শনিবার রাতে ডোমজুড় হাসপাতাল এলাকায় নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘোরাফেরা করতে দেখে সৌভিককে সন্দেহ হয় কয়েকজন স্থানীয় মানুষের। তাঁরা গাড়িটি আটকান এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপর প্রতারণার অভিযোগ সামনে আসতেই সৌভিককে ডোমজুড় থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। প্রতারণার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নীল বাতি লাগানো গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেন্দ্রীয় আধিকারিক সেজে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি! গাড়িতে নীল বাতি! ডোমজুড়ে আটক যুবক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল