TRENDING:

প্রশাসনের নাকের ডগা দিয়েই কোটি কোটি টাকার বালি চুরি !

Last Updated:

প্রশাসনের নাকের ডগায় অবৈধ বালি খাদানগুলির থেকে অবৈজ্ঞানিক ভাবে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রশাসনের নাকের ডগায় অবৈধ বালি খাদানগুলির থেকে অবৈজ্ঞানিক ভাবে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালি ৷ অস্তিত্বের সঙ্কটে দুর্গাপুর সংলগ্ন মানা চর । অবৈধ বালি তোলা বন্ধের দাবিতে গ্রামের মানুষরা বসেছেন অনশনে ।
advertisement

নিয়ম নীতি আছে কিন্তু সেসব মানে কে ? খোদ প্রশাসনের নাকের ডগা দিয়ে দিনের পর দিন কোটি কোটি টাকার বালি চুরি হচ্ছে । অবৈজ্ঞানিক ভাবে বালি তোলায় দামোদর নদ ক্রমশ এগিয়ে আসছে দুর্গাপুর সংলগ্ন মানা চরের দিকে । এই ভাবে বালি তোলা হলে সামনের বর্ষাতেই দামোদর নদ তাঁর নিজস্ব গতিপথ পরিবর্তন করে গ্রাস করে নেবে প্রায় দশ হাজার মানুষের বসতি মানা চর ।

advertisement

প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও বন্ধ কড়া যায়নি অবৈধ বালির কারবার। বাধ্য হয়ে বৃহস্পতিবার থেকে বালি খাদানের পাশেই মঞ্চ তৈরি করে ৫৫ জন মানুষ শুরু করেছেন আমরন অনশন । দুর্গাপুর ব্যারেজ লাগোয়া এলাকায় বেশ কয়েকটি বৈধ বালি খাদান থাকলেও দুর্গাপুরের দিকে দামোদরের পাড়ে কোনও বৈধ বালি খাদান নেই । কিন্তু ব্যারেজের পাশেই থাকা সীতারামপুর থেকে শ্রীরামপুর পর্যন্ত প্রায় দশ কিলোমিটার দামোদরের পাড় দীর্ঘদিন ধরেই এক শ্রেণীর বালি মাফিয়াদের স্বর্গ রাজ্য ।

advertisement

নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর ধরে দামোদর নদ ও তার শাখানদীর মাঝখানের চর কেটে শয়ে শয়ে ট্রাক বোঝাই করে বালি নিয়ে বালি মাফিয়ারা পাচার করছে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় । এক সময় চরের দু’পাড়ে ভাঙন রোধে সরকারি উদ্যোগে লাগানো হয়েছিল লক্ষ লক্ষ গাছ । বালি মাফিয়ারা দিনের আলোয় সেই গাছ কেটেও সাফ করে দিচ্ছে । বালি মাফিয়াদের এই দৌরাত্বে চর জুড়ে তৈরি হচ্ছে অসংখ্য গভীর বালি খাদ । এই খাদের মধ্য দিয়েই দামোদর ও তার শাখানদীর খাত ক্রমশ একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে । এর ফলে অস্তিত্বের সংকটে পড়েছে প্রায় দশ কিলোমিটার বিস্তৃত উর্বর মানা চর । এই মানা চরেরই বিভিন্ন অংশে প্রায় দশ হাজার মানুষের বসবাস । চর হারিয়ে গেলে তাঁদেরও অস্তিত্ব বিপন্নতার পথে এগিয়ে যাবে এই আশঙ্কায় একাধিক বার বালি মাফিয়াদের রোখার চেষ্টা করেছিলেন চরের মানুষ । কিন্তু বালি মাফিয়াদের হুমকির মুখে পড়ে বারবার সেই প্রতিবাদের পথ থেকে সরে এসেছিলেন চরের মানুষ । এবার তাই সকলে জোটবদ্ধ ভাবে বালি খাদের পাশেই রীতিমত অনশন মঞ্চ করে ৫১ জন গ্রামবাসী অনশন শুরু করেছেন । অনশন শুরু হতেই পিছু হটতে শুরু করেছে অবৈধ বালি কারবারিরা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার সব ক’টি বালি খাদান । কিন্তু এখনও বহু খাদানে পড়ে রয়েছে বালি তোলার বেশ কিছু যন্ত্রপাতি । অবৈধ এই বালির কারবারের কথা মানছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বড়জোড়া ব্লক দফতর ও ভুমি রাজস্ব দফতর । কিন্তু বালির কারবার বন্ধের ব্যাপারে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি । স্বাভাবিক ভাবেই নিজেদের অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এলাকার মানুষ ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রশাসনের নাকের ডগা দিয়েই কোটি কোটি টাকার বালি চুরি !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল