TRENDING:

ভোটপ্রচারে গিয়ে ফের ‘আক্রান্ত’ সিপিআইএম প্রার্থী ফুয়াদ হালিম

Last Updated:

গত ৯ এপ্রিল ফলতায় প্রচার চালানোর সময়ও ফুয়াদ হালিমের উপর হামলা চালানো হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফলতা: প্রচারে বেরিয়ে ফের আক্রান্ত হলেন সিপিআইএম প্রার্থী ৷ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী ফুয়াদ হালিমের উপর ফের হামলার অভিযোগ ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের গুরুদাসনগরে ৷ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল ৷
advertisement

এদিন গুরুদাসনগরে সিপিআইএম প্রার্থী ফুয়াদ হালিমের সমর্তনে একটি মিছিল বের হয় ৷ সেসময়ই মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালায় বলে অভিযোগ ৷ ভাঙচুর করা হয় কয়েকটি গাড়ি ও বাইক ৷ মিছিলে অংশ নেওয়া সিপিআইএম কর্মী-সমর্থকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ এমনকি কয়েকজন কর্মী সমর্থককে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সিপিআইএম ৷ ঘটনায় আক্রান্ত ফুয়াদ হালিম ও কয়েকজন সিপিআইএম কর্মী হামলা থেকে বাঁচতে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

পুরো ঘটনায় কোনও পুলিশি সহায়তাও পাওয়া যায়নি বলেও অভিযোগ ৷ ইতিমধ্যেই কমিশন ও জেলাশাসকের কাছে জমা পড়েছে অভিযোগ ৷ এর আগেও গত ৯ এপ্রিল ফলতায় প্রচার চালানোর সময়ও ফুয়াদ হালিমের উপর হামলা চালানো হয় ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোটপ্রচারে গিয়ে ফের ‘আক্রান্ত’ সিপিআইএম প্রার্থী ফুয়াদ হালিম