TRENDING:

Sagardighi By Election Result : সাগরদিঘিতে শুরুতেই চাপে তৃণমূল! লড়াই হাড্ডাহাড্ডি, এগিয়ে কংগ্রেস

Last Updated:

২০১১, ২০১৬ এবং ২০২১ নির্বাচনে তিন বারই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুব্রত বিশ্বাস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাগরদিঘি: সাগরদিঘি উপনির্বাচনে ভোট গণনার শুরুতেই চাপে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রথম রাউন্ডের ভোট গণনার শেষে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ৫০০-র বেশি ভোটে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

যদিও মোট ১৬ রাউন্ড ভোট গণনা হওয়ার কথা৷ ফলে অনেক হিসেবই উল্টে যেতে পারে৷

আরও পড়ুন: পাখির চোখ অভিষেকের, নজর মমতারও! মেঘালয়ে এবার তুমুল চমক তৃণমূলের?

রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে এই সাগরদিঘি আসনে উপনির্বাচন হচ্ছে৷ ২০১১, ২০১৬ এবং ২০২১ নির্বাচনে তিন বারই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুব্রত বিশ্বাস৷ ২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন সুব্রত বিশ্বাস৷ হারিয়েছিলেন বিজেপি প্রার্থীকে৷

advertisement

Tripura Election Result 2023 Live : ত্রিপুরায় বাম-কংগ্রেসকে পিছনে ফেলে এগোচ্ছে বিজেপি, মেঘালয়ে দারুণ ফলের ইঙ্গিত তৃণমূলের!

এবার সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা৷ কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসও এ দিন সকালে দাবি করেছেন, তিনি জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী৷ শেষ পর্যন্ত সাগরদিঘিতে এবার পরিবর্তন হয় কি না, সেটাই এখন দেখার৷ এ বারের উপনির্বাচনে ভোটদানের হারও ছিল যথেষ্ট ভাল৷ সাগরদিঘির মানুষ কী চাইছেন, কয়েক ঘণ্টার মধ্যেই তা স্পষ্ট হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

লাইভ আপডেট পান ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 | Tripura Election Result 2023 এখানে

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sagardighi By Election Result : সাগরদিঘিতে শুরুতেই চাপে তৃণমূল! লড়াই হাড্ডাহাড্ডি, এগিয়ে কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল