TRENDING:

CID Talks With Dibyebdu Adhikari: শান্তিকুঞ্জের বাইরে সিআইডি, শুভেন্দুর নিরাপত্তা রক্ষীর মৃত্যুর ঘটনায় দিব্যেন্দুর সঙ্গে কথা

Last Updated:

কাঁথি থানা হয়ে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে পৌঁছন সিআইডি আধিকারিকরা৷ বাড়ির বাইরে নিরাপত্তারক্ষীদের আবাসন ঘুরে দেখে সিআইডি দল (CID)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় এবার সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন সিআইডি আধিকারিকরা৷ শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনার তদন্ত ভার নিয়ে এ দিন কাঁথিতে যায় সিআইডি-র দল৷ কাঁথি থানা হয়ে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে পৌঁছন সিআইডি আধিকারিকরা৷ বাড়ির বাইরে নিরাপত্তারক্ষীদের আবাসন ঘুরে দেখে সিআইডি দল৷ খবর পেয়ে সেখানে চলে আসেন তমলুকের সাংসদ এবং শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী৷ তখনই তাঁকে ডেকে নিয়ে নিরাপত্তারক্ষীদের আবাসনের নীচে একটি জায়গায় বেশ কিছুক্ষণ কথা বলেন সিআইডি আধিকারিকরা৷ এর কিছুক্ষণ পর কাঁথি থেকে বেরিয়ে যায় সিআইডি দল৷
advertisement

২০১৮ সালের ১৩ অক্টোবর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল  তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর৷ এই ঘটনায় কিছুদিন আগে ফের কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন শুভব্রতর স্ত্রী৷ স্বামীর মৃত্যুর ঘটনায় পুনরায় তদন্তের দাবি জানান তিনি৷ এর পরই ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়৷

মামলার তদন্তে এ দিনই কাঁথি যায় সিআইডি৷ সেই সময় শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য পুলিশকর্মীদের জেরা করতে চায় সিআইডি৷ এ দিন প্রথমে কাঁথি থানায় পৌঁছয় সিআইডি-র দল৷ জানা গিয়েছে, ২০১৮ সালের ওই সময়ে যাঁরা শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে যে ৪২ জন ছিলেন, তাঁদের প্রত্যেককেই পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলায় বদলি করে দেওয়া হয়েছে৷ কারা সেই সময় শুভেন্দুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেই সংক্রান্ত তালিকা সহ বিস্তারিত তথ্য থানা থেকে জানতে চেয়েছেন সিআইডি আধিকারিকরা৷

advertisement

কাঁথি থানা থেকে বেরিয়ে প্রথমে থানার উল্টো দিকে নিরাপত্তা রক্ষীদের ব্যারাক পরিদর্শন করেন সিআইডি আধিকারিকরা৷ এখানেই শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়েছিলেন৷  এর পর কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির উল্টোদিকে নিরাপত্তা রক্ষীদের থাকার জায়গাটিও পরিদর্শন করতে যান সিআইডি-র আধিকারিকরা৷

সিআইডি বাড়ির বাইরে পৌঁছেছে খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ তিনি নিজেই সিআইডি আধিকারিকদের সঙ্গে কথা বলতে এগিয়ে যান৷ নিরাপত্তা রক্ষীরা যেখানে থাকেন, সেখানেই প্রায় আধ ঘণ্টা সিআইডি আধিকারিকদের সঙ্গে প্রায় আধ ঘণ্টা কথা হয় দিব্যেন্দুর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

কী বিষয়ে কথা হয়েছে তা নিয়ে দিব্যেন্দু অধিকারী কিছু বলতে চাননি৷ তবে সূত্রের খবর, ২০১৮ সালের ১৩ অক্টোবর শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর দিন কী হয়েছিল, সে সম্পর্কে তমলুকের সাংসদের কাছে জানতে চান সিআইডি আধিকারিকরা৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CID Talks With Dibyebdu Adhikari: শান্তিকুঞ্জের বাইরে সিআইডি, শুভেন্দুর নিরাপত্তা রক্ষীর মৃত্যুর ঘটনায় দিব্যেন্দুর সঙ্গে কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল