TRENDING:

বাঁশ বাগানে 'ওটা' কী? কাছে যেতেই শিউড়ে ওঠার মতো দৃশ্য! চন্দননগরে চাঞ্চল্য

Last Updated:

Chandannagar Dead Body Recovery: চন্দননগরে বাঁশ বাগান থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। এদিন বাঁশ বাগানে মহিলার দেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। ঘটনাস্থলে ভদ্রেশ্বর থানার পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দননগর, হুগলি, সোমনাথ ঘোষঃ বাঁশ বাগান থেকে উদ্ধার মহিলার মৃতদেহ। আজ দুপুরে চন্দননগরে ঘটনাটি ঘটেছে। চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নবগ্রামে চন্দননগর স্টেশন রোডের পাশে একটি বাঁশ বাগানে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে হাজির হয় ভদ্রেশ্বর থানার পুলিশ।
অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার
advertisement

জানা যাচ্ছে, চন্দননগর নবগ্রাম বাঁশ বাগানের পাশের একটি বিল্ডার্সের পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা। তাঁরাই মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর ভদ্রেশ্বর থানায় খবর যায়। পুলিশ এসে মৃতদেহের ভিডিওগ্রাফি করে।

আরও পড়ুনঃ পুজোর সময় ব্যাপক ডিম্যান্ড! বাড়তি রোজগারের আশায় ‘এই’ পাতা বুনছেন মহিলারা, জঙ্গলেই লুকিয়ে আয়ের রসদ

মহিলার পড়নে শাড়ি, দুই হাতে ছিল নোয়া। মৃতদেহের পাশে একটি বটুয়া পড়েছিল। তাতে কিছু খুচরো পয়সা ছিল। দেহ থেকে কয়েক হাত দূরে কার্বোলিক অ্যাসিডের শিশি ও মৃতদেহের পাশে ছিপি পড়েছিল বলে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

মহিলা অজ্ঞাত পরিচয়। স্থানীয়দের অনুমান, বাইরে থেকে এসেছিলেন তিনি। প্রাথমিকভাবে মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হবে। এরপরেই মৃত্যুর আসল কারণ জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে। ভরদুপুরে বাঁশ বাগান থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁশ বাগানে 'ওটা' কী? কাছে যেতেই শিউড়ে ওঠার মতো দৃশ্য! চন্দননগরে চাঞ্চল্য
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল