TRENDING:

বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে গুলি

Last Updated:

পরিবারের মধ্যেই প্রেমের সম্পর্ক। পরিণতি পাবে না বুঝতে পেরে অন্য জায়গায় বিয়ে করতে রাজি হয়েছিলেন তরুণী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বনগাঁ: পরিবারের মধ্যেই প্রেমের সম্পর্ক। পরিণতি পাবে না বুঝতে পেরে অন্য জায়গায় বিয়ে করতে রাজি হয়েছিলেন তরুণী। রাগে প্রেমিকাকে গুলি করে খুনের চেষ্টা যুবকের। অভিযুক্ত বনগাঁর গোপালনগর ১ পঞ্চায়েত প্রধানের ভাই। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ তরুণী ভরতি বনগাঁ হাসপাতালে। খোঁজ নেই অভিযুক্তের।
advertisement

দাদার শ্যালিকার সঙ্গে প্রেম। পারিবারিক বাধা ছিল। বনগাঁর গোপালনগর ১ পঞ্চায়েত প্রধান স্মরজিৎ বৈদ্যের শালির সঙ্গে তবুও সম্পর্ক রেখেছিল তাঁরই ভাই রণজিত বৈদ্য। সমস্যা আসবে বুঝতে পেরে প্রেম ভেঙে দিয়েছিলেন তরুণী। বিয়ে করতে রাজি হননি। এই নিয়েই বিবাদ চরমে গড়ায়। এর মধ্যেই বাড়ির চাপে অন্য জায়গায় বিয়েতে মত দেন ওই তরুণী। অভিযোগ, সেই রাগেই তরুণীকে গুলি করে খুনের চেষ্টা করে রণজিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

তরুণীর ডান হাত ছুঁয়ে গুলি লাগে বুকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বনগাঁ হাসপাতােল ভরতি করা হয়েছে। গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে গুলি
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল