TRENDING:

Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা জাতীয় সড়কে! নিমিষের মধ্যেই সব শেষ একটি তরতাজা প্রাণ

Last Updated:

Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! আবারও পথের বলি এক যাত্রী! অসংখ্য জনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরওএক। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনির জাতীয় সড়কে। বুধবার সকালে জাতীয় সড়কের ধারে একটি ছোট হাতি গাড়ি এসে দুজনকে ধাক্কা মেরে উল্টে যায় রাস্তার উপরেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! আবারও পথের বলি এক যাত্রী! অসংখ্য জনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরওএক। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনির জাতীয় সড়কে। বুধবার সকালে জাতীয় সড়কের ধারে একটি ছোট হাতি গাড়ি এসে দুজনকে ধাক্কা মেরে উল্টে যায় রাস্তার উপরেই। ঘটনায় গুরুতর আহত হন দুই জন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনাস্থলের ছবি
ঘটনাস্থলের ছবি
advertisement

আরও পড়ুনঃ ফল তো সকলেই খাই! বলুন তো কোন ফলে পোকা হয় না? নামটা কিন্তু খুবই পরিচিত!

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ১০ টা নাগাদ ডানকুনির বর্ধমান গামি রাস্তার ধারে ফাস্ট ট্যাগ রিচার্জ করছিলেন তপন সরদার নামের এক ব্যক্তি। ফাস্ট ট্যাগ লাগাতে দাঁড়িয়ে ছিলেন এক ছোট হাতির চালক। ঠিক সেই সময় আচমকা কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের দুজনকে ধাক্কা মেরে উল্টে যায় আরও একটি ছোট হাতি গাড়ি। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তপন সরদারকে আশঙ্কাজনক ব্যবস্থা উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ, গাড়ির চালক পলাতক।

advertisement

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, রাস্তার ধারে দাঁড়িয়েই কাজ করছিলেন ওই ব্যক্তি। হঠাৎই সেই সময় পিছন থেকে একটি গাড়ি এসে ধাক্কা মারে। ধাক্কা মারার পর গাড়িটি নিজেই উল্টে যায় রাস্তায়। স্থানীয় মানুষটা ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। খানিকক্ষণ এর মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। এরই মধ্যে গাড়ির চালক লোকের চোখের আড়াল হয়ে পালায় ওই জায়গা থেকে। গোটা রাস্তা রক্তাক্ত হয়ে যায় আয় আহত দুইজনের রক্তে।

advertisement

View More

আরও পড়ুনঃ এক ধাক্কায় অনেকটা কমলো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর সংখ‍্যা! কারণটা শুনলে চমকে যাবেন

পুলিশ সূত্রে খবর, আহত দুই ব্যক্তি-কে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত বলে জানায়। অন্য আরেকজন গুরুতর আহত তাঁর চিকিৎসা চলছে। পুলিশ ওই ঘাতক গাড়িটিকে আটক করেছে। গাড়ির চালকের খোঁজ চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দার্জিলিং স্টাইলের মোমো এবার ঘরের কাছেই! নেপালি-বাঙালি জুটির হাতে পাহাড়ি স্বাদের জাদু
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা জাতীয় সড়কে! নিমিষের মধ্যেই সব শেষ একটি তরতাজা প্রাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল