TRENDING:

অটোয় পড়ে রুপোর গয়না, নগদ টাকা! যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ ফেরত দিলেন গরীব অটো চালক

Last Updated:

ব্যাগ ফিরে পেয়ে অটো চালককে ধন্যবাদ জানিয়েছেন অনিমেষ সাফুই নামে ওই যাত্রী। পুলিশ সূত্রে খবর, ব্যাগের মধ্যে কয়েক হাজার টাকা ও রুপোর গহনা ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাসন্তী: সততার অন্যতম নজির গড়লেন এক অটো চালক। সফর করার সময় অটোর মধ্যে ফেলে যাওয়া এক যাত্রীর ব্যাগ ফিরিয়ে দিলেন আসমত সাফুই নামের ওই অটো চালক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানা এলাকায়। ব্যাগ ফিরে পেয়ে অটো চালককে ধন্যবাদ জানিয়েছেন অনিমেষ সাফুই নামে ওই যাত্রী। পুলিশ সূত্রে খবর, ব্যাগের মধ্যে কয়েক হাজার টাকা ও রুপোর গহনা ছিল। রবিবার স্ত্রীকে চিকিৎসা করিয়ে অটোয় করে বাড়ি ফেরার পথে অটোতে ভুল করে ব্যাগটি ফেলে যান অনিমেষ বাবু। সব যাত্রী নামিয়ে অটো চালক দেখেন তার অটোর সীটে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগের মধ্যে থাকা কাগজপত্রে থাকা ফোন নম্বরে যোগাযোগ করেও আসমতের কোন খোঁজ না মেলায় ব্যাগটি বাসন্তী থানায় জমা দেন ওই অটো চালক। পরে অবশ্য নিজের ব্যাগের খোঁজ করতে করতে বাসন্তী থানায় এসে ব্যাগ ফেরত পান ওই ব্যক্তি। অটো চালকের সততায় খুশি তিনি।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অটোয় পড়ে রুপোর গয়না, নগদ টাকা! যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ ফেরত দিলেন গরীব অটো চালক