TRENDING:

বিকাশরঞ্জন ও মান্নানকে প্রকাশ্যে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি অনুব্রতর, হুঁশিয়ারি পুলিশকেও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: বোলপুরে সভাস্থলে তৃণমূলকর্মীকে মারধর ও তৃণমূল সমর্থকদের গাড়ি-বাইক ভাঙচুরের ঘটনায় প্রবল ক্ষুব্ধ জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। প্রকাশ্যে পুলিশের সামনেই বিকাশরঞ্জন ভট্টাচার্য ও আবদুল মান্নানকে মেরে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেন অনুব্রত ৷ তাঁর রোষ থেকে বাদ যায়নি পুলিশও ৷
advertisement

কৃষি জমি বাঁচাও রক্ষা কমিটির সভায় গোলমাল ও তৃণমূল কর্মীদের হেনস্থায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করায় ক্রুদ্ধ সভাপতি পুলিশকে হুঁশিয়ারি দেন ৷ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে পদক্ষেপের জন্য চুড়ান্ত সময়সীমাও বেঁধে দেন তিনি ৷ বলেন, ‘সন্ধে ৭টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে ৷ না হলে রাত ৯টার মধ্যে ঘরে ঢুকে যাব, বাড়িঘর সব গুঁড়িয়ে দেব ৷’ এখনও পর্যন্ত তৃণমূল কর্মীদের মারধর ও হেনস্থার ঘটনায় গ্রেফতারের সংখ্যা এক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

বোলপুরের শিবপুর মৌজায় প্রথমে গীতাঞ্জলি আবাসন প্রকল্প, বিশ্ব বাংলা হাট ও বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের জন্য ২০০ একরেরও বেশি জমি নির্দিষ্ট করেছে সরকার। কিন্তু ওই জমিতে শিল্পের দাবিতে আন্দোলন শুরু করেন স্থানীয়দের একাংশ ৷ অনিচ্ছুক কৃষকদের ওই সভায় অংশ নিতে গতকাল অর্থাৎ বুধবার বোলপুর যান সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় তাদের আটকে দেয় পুলিশ ৷ সেই ঘটনার উল্লেখ করে মেরে তাদের পা ভেঙে দেওয়ার হুমকি দেন তৃণমূল জেলা সভাপতি ৷ পুলিশের সামনেই তাঁকে বলতে শোনা যায়, ‘কে বাঁচায় দেখে নেব ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিকাশরঞ্জন ও মান্নানকে প্রকাশ্যে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি অনুব্রতর, হুঁশিয়ারি পুলিশকেও