এই ভিডিও একদিকে ভাইরাল হওয়ায় শোরগোল পড়েছে সর্বত্র৷ আর তা নিয়েই খোঁজ খবর করতে বেরিয়ে এসেছে অদ্ভুত সব তথ্য৷ জানা গিয়েছে, অসুস্থতার কারণ দেখিয়ে এই প্রধান শিক্ষক নাকি দীর্ঘদিন স্কুলে আসেন না৷ এদিকে তাঁর নাচ দেখে বোঝার উপায় নেই তিনি অসুস্থ৷ তার থেকেও বড় কথা, এই অসুস্থ প্রধান শিক্ষকের বদলে স্কুলে নাকি ক্লাস নিতে আসেন তাঁর মেয়ে রিয়া দে৷ এমনটা কী করে সম্ভব?
advertisement
শ্যামপুরের বিনোদচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে রয়েছে চন্দন দে৷ অভিযোগ তিনি শারীরিক অসুস্থতার অজুহাতে দীর্ঘদিন স্কুলে আসেন না, বদলে তাঁর মেয়ে রিয়া দে ক্লাস নিতে আসেন৷ স্থানীয়দের অভিযোগ ওই স্কুলের প্রধান শিক্ষক প্রায় সময়ই মত্ত অবস্থায় থাকেন, তাই তার পরিবর্তে তার মেয়েই ক্লাস নেন।
ওই শিক্ষকের মেয়ের দাবি বাবা অসুস্থ তাই স্কুলে আসতে পারেন না। যদিও স্থানীয়রা এই দাবি মানতে নারাজ৷ এসব দীর্ঘদিন ধরেই চলছি৷ এর মধ্যেই গত ২৫ ডিসেম্বর ভাইরাল হয় এই চটুল নাচের ভিডিও৷ তার পর থেকেই নাড়াচাড়া পড়েছে সর্বত্র৷
সন্তু মালিক
