TRENDING:

Hooghly News: রক্ষকই ভক্ষক! দায়িত্বে থাকা সুপারভাইজারের কাণ্ডে পানীয় জল থেকে বঞ্চিত ৫০ পরিবার

Last Updated:

১৫ দিনের বেশি পানীয় জলের অভাবে কাটাতে হচ্ছে ৫০টি পরিবারকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না প্রায় ৫০ টি পরিবার। একদিকে মুখ্যমন্ত্রী যখন অঙ্গিকারবদ্ধ বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য, সেখানে হুগলির উত্তরপাড়া পৌরসভার হিন্দমটর কারখানার আবাসিকের বাসিন্দারা দীর্ঘ ১৫-১৬ দিন যাবৎ ভুগছেন জলের সমস্যায়। ঘটনাস্থলে আসেন উত্তরপাড়া পুরসভার উপ-পুরপ্রধান খোকন মন্ডল। আবাসিকদের সঙ্গে কথা বলেন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
advertisement

স্থানীয় সূত্রে খবর, ওই ৫০ জন আবাসিক পরিবারের পানীয় জলের জন্য ছিল একটি সাবমার্সেবল। দিন ১৫ আগে সেই সাবমার্সেবল চুরি হয়ে গিয়েছে। অভিযোগের তীর সেখানেরই নিরাপত্তারক্ষীদের সুপারভাইজারের বিরুদ্ধে। সুপারভাইজার ইনচার্জের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নাকি এলাকার সমস্ত গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন। একইসঙ্গে ফ্যাক্টরির বিভিন্ন ধাতব যন্ত্রপাতি সেগুলিও রাতের অন্ধকারে সেখান থেকে পাচার করার সঙ্গে যুক্ত এমনটা অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন: বাম আমলের ৩০ বছরের বিধায়ক, অহংকার নেই এতটুকু! কীভাবে কাটাচ্ছেন শেষ জীবন

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

এলাকা পরিদর্শন করতে আসেন উপ-পুরপ্রধান, তিনি কথা বলেন ওই ইনচার্জের সঙ্গে, এ বিষয়ে তিনি জানান, গাছ কাটার টেন্ডার পাশ করতে হয় কিন্তু তাদের কাছে কোনরকম টেন্ডারের কিছু জমা পড়েনি। বিনা অনুমতিতেই এলাকার গাছ কাটা হচ্ছে। একইসঙ্গে এলাকার মানুষদের পানীয় জলের যে সমস্যা তৈরি হয়েছে তার সুরাহা করার জন্য তিনি তাদের যথাযথ সাহায্য করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দার্জিলিং স্টাইলের মোমো এবার ঘরের কাছেই! নেপালি-বাঙালি জুটির হাতে পাহাড়ি স্বাদের জাদু
আরও দেখুন

রাহী হালদার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: রক্ষকই ভক্ষক! দায়িত্বে থাকা সুপারভাইজারের কাণ্ডে পানীয় জল থেকে বঞ্চিত ৫০ পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল