TRENDING:

ভোট গণনার দিনও হিংসা অব্যহত, গুরুতর আহত ৪ নির্দল সমর্থক

Last Updated:

মনোনয়ন পর্ব থেকে ভোটগণনা ৷ রাজ্য়জুড়ে হিংসা অব্যহত ৷ ভোটগণনার দিনও রক্তাক্ত হল ক্যানিং ৷ নির্দল সমর্থকদের উপর হামলা চালান হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ক্যানিং: মনোনয়ন পর্ব থেকে ভোটগণনা ৷ রাজ্য়জুড়ে হিংসা অব্যহত ৷ ভোটগণনার দিনও রক্তাক্ত হল ক্যানিং ৷ নির্দল সমর্থকদের উপর হামলা চালান হয় ৷ গুরুতর আহত হল চারজন নির্দল সমর্থক ৷ ব্যাপক ভাঙচুর হল গোসাবাতেও।
advertisement

ভোটের ঘোষণা হতেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাঙচুর মারামারি ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নিকারিঘাটা গ্রামে ৷ ভোট শেষ হতেই নির্দল সমর্থকদের উপর চলে বেধড়ক মারধর। এই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন ৷ আহতদের ব্যাপক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে  অভিযোগ ৷ আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করা হয়। প্রায় শতাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোট গণনার দিনও হিংসা অব্যহত, গুরুতর আহত ৪ নির্দল সমর্থক