TRENDING:

নদিয়ায় বাজ পড়ে মৃত ৩, আহত ৫

Last Updated:

নদিয়ায় বাজ পড়ে মৃত ৩, আহত ৫

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#নদিয়া: বাজ পড়ে মৃত ৩। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার গাজনায়। জানা গিয়েছে, মাঠে কাজ করার সময় মৃত্যু হয় তাঁদের। বাজ পড়ে আহত আরও ৫ জন। আহতরা শক্তিনগর হাসপাতালে ভর্তি রয়েছেন।
advertisement

রাজ্যে বর্ষা ঢোকার আগে থেকেই বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয় মোট ৩১ জনের। বর্ষা প্রবেশের পর বাজ পড়ে মৃতের সংখ্যা আরও বেড়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল, নিম্নচাপের টানে ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিনত হয়েছে। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে হয়ে বাংলাদেশের দিকে এগোবে।

advertisement

এর জেরেই কলকাতা সহ উপকূলের জেলায় ধেয়ে আসবে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিনবঙ্গের জেলাগুলিতেও। ওড়িশা ও ছত্তিশগড়েও সক্রিয় হবে মৌসুমী বায়ু । বাংলা ও সিকিমের বাকি অংশেও ঢুকে পড়বে মৌসুমী বায়ু। এর জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গেও।

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় কয়েক পশলা হাল্কা থেকে মাঝারি বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নদিয়ায় বাজ পড়ে মৃত ৩, আহত ৫