জানা গিয়েছে, এ দিন দুপুর থেকেই হলদিয়া জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়৷ সেই সময় হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত বড়বাড়ি গ্রামে মাঠেই চাষের কাজ করছিলেন কয়েকজন কৃষক৷ আচমকাই প্রচণ্ড শব্দে ওই এলাকায় বাজ পড়ে৷ মুহূর্তে তড়িদাহত হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন তিন কৃষক৷
আরও পড়ুন: প্র্যাকটিক্যাল ক্লাস চলাকালীন টাকির স্কুলের ল্যাবে ভয়ঙ্কর বিস্ফোরণ! শিক্ষক সহ ১০ ছাত্রী হাসপাতালে
advertisement
পরে হাসপাতালে নিয়ে গেলে এঁদের মধ্যে দু জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ মৃতদের নাম সমরেশ বেরা (৪০) এবং পিন্টু বেরা (৪৫)৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুরুপদ বেরা নামে আরও একজন কৃষক৷
অন্যদিকে সুতাহাটা থানার অন্তর্গত হলদিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডেও বজ্রাঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম মামনি মালী(৪০)৷ জানা গিয়েছে, পুকুরে বাসন ধুয়ে বাড়ি যাওয়ার সময় ভারী বৃষ্টি আসায় নারকেল গাছের নীচে আশ্রয় নেন তিনি। আচমকাই বাজ পড়লে বজ্রঘাতে ওই মহিলার মৃত্যু হয়।
