TRENDING:

এ কী? ভিডিও কল করে গঙ্গায় ফোন ডুবিয়ে দিচ্ছেন স্ত্রী...! কুম্ভে না এসেও হয়ে গেল স্বামীর 'পুণ্যস্নান'? ভিডিও ভাইরাল

Last Updated:

Trending Viral Video: মহাকুম্ভের পবিত্র স্নানে অনুপস্থিত স্বামী। তাই অন্য পন্থা নিলেন স্ত্রী! তাতে সাপও মরল, কিন্তু লাঠি? সেটা কি ভাঙল না? স্ত্রীর সেই কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রয়াগরাজ: মহাকুম্ভের পবিত্র স্নানে অনুপস্থিত স্বামী। তাই অন্য পন্থা নিলেন স্ত্রী! তাতে সাপও মরল, কিন্তু লাঠি? সেটা কি ভাঙল না? স্ত্রীর সেই কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নারী তাঁর স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে সরাসরি ফোনটিকেই গঙ্গার জলে চুবিয়ে দিচ্ছেন, যেন তাঁর স্বামীও প্রতীকীভাবে স্নান সম্পন্ন করতে পারেন।
ভিডিও কল করে গঙ্গায় ফোন ডুবিয়ে দিচ্ছেন স্ত্রী! কুম্ভে না এসেও হয়ে গেল স্বামীর 'পুণ্যস্নান'? ভিডিও ভাইরাল
ভিডিও কল করে গঙ্গায় ফোন ডুবিয়ে দিচ্ছেন স্ত্রী! কুম্ভে না এসেও হয়ে গেল স্বামীর 'পুণ্যস্নান'? ভিডিও ভাইরাল
advertisement

আরও পড়ুন- রাজধানী এক্সপ্রেসে অঘোরে ঘুমোচ্ছিলেন দুই যাত্রী, TTE এসে বললেন, ‘কই টিকিটটা…?’ তারপর যা হল, সবাই স্তম্ভিত!

প্রয়াগরাজে অনুষ্ঠিত মহা কুম্ভ ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যেখানে কোটি কোটি ভক্ত সঙ্গমে পবিত্র নদীগুলিতে স্নান করেন। এবছর, ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন সমাপ্ত হতে চলা এই মহাযজ্ঞে রেকর্ড ৬৩ কোটি মানুষ অংশ নিয়েছেন।

advertisement

অনেকেই যেহেতু কুম্ভে শারীরিকভাবে উপস্থিত হতে পারেননি, তাই বিভিন্ন সৃজনশীল উপায়ে এই ধর্মীয় আচার পালন করেছেন। কেউ স্বজনদের ছবি ছাপিয়ে সঙ্গমের জলে চুবিয়ে দিয়েছেন, কেউ আবার নাম জপ করে প্রতীকী স্নান করেছেন।

কত সাবস্ক্রাইবার, ‘ভিউ’ হলে ইউটিউব টাকা দেয়? ‘সহজ’ নিয়মটা জানলে ঘরে বসেই আনবেন লাখ লাখ টাকা!

advertisement

তবে, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর এই অভিনব উপায়ই সবচেয়ে বেশি নজর কেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নারী একা দাঁড়িয়ে স্বামীর সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়েছেন। অন্যপ্রান্তে শুয়ে থাকা স্বামীকে তিনি বলছেন, “এই নাও তোমার স্নান!”, তারপর ফোনটিকে গঙ্গার জলে চুবিয়ে দিচ্ছেন।

আরও পড়ুন- না মেজেই দাঁত সাদা, ‘ঝকঝকে’ থাকবে…! পায়োরিয়া, ক্যাভিটি উধাও! শুধু চিনুন এই ‘জিনিস’, বার্ধক্যেও দাঁত পড়বে না!

advertisement

এটি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ বিস্মিত হয়ে প্রশ্ন তুলেছেন, “যদি ফোনটা সত্যিই জলে পড়ে যেত, তাহলে স্বামী কি সরাসরি মুক্তি পেয়ে যেতেন?” আবার অনেকে হাসির ছলে তাদের অনুপস্থিত বন্ধুদের ট্যাগ করে লিখেছেন, “তোমরাও এমন চেষ্টা করতে পারো!”

সেরা ভিডিও

আরও দেখুন
হাওড়ায় আবর্জনার স্তূপ হাতড়াচ্ছে একদল মানুষ! কীসের খোঁজে জানলে চমকে উঠবেন
আরও দেখুন

তবে ফোনটি কি অক্ষত অবস্থায় আছে? জলে ফোন ডোবানোর ভিডিও দেখে শিউরে উঠলেন নেটিজেনরা। সবার মনে ঘুরছে সেই প্রশ্নই।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এ কী? ভিডিও কল করে গঙ্গায় ফোন ডুবিয়ে দিচ্ছেন স্ত্রী...! কুম্ভে না এসেও হয়ে গেল স্বামীর 'পুণ্যস্নান'? ভিডিও ভাইরাল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল