স্বপ্নে টাকা ও গয়না দেখলে কী হতে পারে?
Times Now-এর খবর অনুযায়ী, স্বপ্নে টাকা দেখলে তা আত্মবিশ্বাস, সৌভাগ্য, সাফল্য ও ক্ষমতাকে ডেকে আনতে পারে। টাকা দেখলে জ্ঞান, আধ্যাত্মিকতাও বাড়ায়। স্বপ্নে টাকা দেখলে ব্যক্তিত্বের পরিবর্তনও ঘটতে পারে। যদি কোনও ব্যক্তি তাঁর স্বপ্নে প্রচুর টাকা ও গয়না দেখে তার মানে খুব তাড়াতাড়ি তাঁর কাছে প্রচুর অর্থ আসতে পারে। বা ভাগ্য খুলে যেতে পারে।
advertisement
আরও পড়ুন: বাস্তুর এই নিয়ম মানলেই কেরিয়ারে চরম উন্নতি! কম সময়তেই হতে পারে স্বপ্ন পূরণ! জেনে নিন
যদি স্বপ্নে মাটি থেকে টাকা তুলতে দেখা যায়?
স্বপ্নে মাটি থেকে টাকা তুলতে দেখা গেলে তার অর্থ হল জীবনে আরও বিনয় আনতে হবে। অহংকার ত্যাগ করে মাটির সঙ্গে মিশে থাকতে হবে।
স্বপ্নে যদি টাকা হারিয়ে যায়?
স্বপ্নে টাকা হারানোর অর্থ হল আপনি বিষন্নতার মধ্যে আছেন বা উদ্বিগ্ন হয়ে রয়েছেন। অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে থাকলে মানুষ টাকা হারানোর স্বপ্ন দেখেন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
