TRENDING:

সিনেমার পর্দায় নয়, বাস্তবের গডজিলা! হাড় হিম করা ভিডিও দেখলে অবাক হবেন

Last Updated:

weird animal like Godzilla lurk under ocean, video viral : রহস্যময় সমূদ্রের অনেক কিছুই মানুষের অজানা থেকে গিয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : মহাকাশের বহু রহস্যের আজও সমাধান হয়নি ।  মহাকাশের মতই  সমূদ্র  কিন্তু  আজও রহস্যময় ।  রহস্যময় সমূদ্রের অনেক কিছুই মানুষের অজানা থেকে গিয়েছে ।  মাঝে মাঝে এখানে এমন কিছু দেখতে পাওয়া যায় যা কল্পনাও করা যায়  না ।
advertisement

সম্প্রতি একটি ভিডিওতে  সমূদ্রের এক অদ্ভুত প্রাণীর ছবি ধরা পড়েছে,  যা দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় । অদ্ভুত প্রানীটিকে দেখতে অনেকটা  গডজিলার মতো । শুধু তফাতটা হল এর আকার অনেক ছোট । এই প্রানীটিকে এর আগে কখনই দেখা যায়নি ।

আরও পড়ুন : মুরগিকে ঢিল মারায় তেড়ে গেল ভেঁড়ার দল! পশুদের এই বন্ধুত্ব দেখে তাজ্জব নেটিজেনরাগ

advertisement

প্রাণীটিকে দেখে মনে হচ্ছে এটি হলিউডের কল্পবিজ্ঞানের জগতের কোনও প্রাণী  । ভাইরাল হওয়া  ভিডিওতে অদ্ভুত প্রাণীটিকে সমুদ্রের গভীরে সাঁতার কাটতে দেখা গিয়েছে।  ভিডিওটিতে প্রাণীটিকে দেখার  পরই  ভয় পেয়ে গিয়েজেন নেটিজেনের একাংশ ।

advertisement

ভিডিওটি ট্যুইটারে শেয়ার হওয়া মাত্রই ঝড় তুলেছে নেটিজেনদের মনে । ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে,   'মিনি গডজিলা।' মানুষ এই ক্যাপশনটিকে ন্যায্যতা দিয়েছে। এই ভিডিওটি ' ও টেরিফাইয়িং' নামের এক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ।

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

ভিডিওটি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে নেটিজেনদের ।  কেউ এই অদ্ভুত প্রানীকে টিকটিকি বলছেন আবার কেউ মিনি গডজিলা নামেই ডাকতে চেয়েছেন এই অদ্ভুত প্রানীটিকে ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সিনেমার পর্দায় নয়, বাস্তবের গডজিলা! হাড় হিম করা ভিডিও দেখলে অবাক হবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল