TRENDING:

ছোট্ট মেয়ের জন্য সাইকেলে অভিনব সংযোজন, মায়ের সৃজনকে কুর্নিশ নেটদুনিয়ায়

Last Updated:

Viral Video : এই অভিনব আবিষ্কারের জন্য তরুণীকে খুব বেশি মাথা খাটাতে হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রবাদ বলে, সব আবিষ্কারের জননীই প্রয়োজন৷ কিন্তু বাস্তবে যদি কোনও মা তাঁর সন্তানের জন্য কিছু আবিষ্কার করেন, তা সে যত সামান্যই হোক না কেন, আমাদের মন ছুঁয়ে যায়৷ সেরকমই এক ভিডিও ক্লিপ এ বার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ ভিডিওটি পোস্ট করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা৷ সেখানে দেখা যাচ্ছে এক তরুণী মা তাঁর সন্তানের জন্য সাইকেলে অভিনব বসার ব্যবস্থা বানিয়েছেন৷
এই অভিনব আবিষ্কারের জন্য তরুণীকে খুব বেশি মাথা খাটাতে হয়নি
এই অভিনব আবিষ্কারের জন্য তরুণীকে খুব বেশি মাথা খাটাতে হয়নি
advertisement

এই অভিনব আবিষ্কারের জন্য তরুণীকে খুব বেশি মাথা খাটাতে হয়নি৷ তিনি কেবল একটা ছোট্ট প্লাস্টিকের চেয়ার আটকে নিয়েছেন সাইকেলের সঙ্গে৷ সেখানেই দিব্যি বসে রয়েছে তার ছোট্ট মেয়ে৷ তাকে নিয়ে দ্রুতগতিতে সাইকেল চালিয়ে চলেছেন মা৷ দিব্যি বোঝা যাচ্ছে তাঁরা দু’জনেই এই সাইকেল-সফর বেশ উপভোগ করছেন৷

আরও পড়ুন : পুজোর সময় ব্রণমুক্ত ঝকঝকে ত্বক চাই? এখন থেকেই বন্ধ করুন এই খাবারগুলো খাওয়া

advertisement

আরও পড়ুন :  ফাউন্ডেশন আর কনসিলারই কামাল দেখাবে, পুজোয় সারাদিন মেকআপ থাকবে তরতাজা, জেনে নিন কী করতে হবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

ভিডিওটি ট্যুইটারে পোস্ট করে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন ‘একজন মা তাঁর সন্তানের জন্য কী-ই না করতে পারেন!’ ৯ সেকেন্ডের ভিডিও ক্লিপ বলছে জীবনের অধিকাংশ সমস্যা সমাধানের জন্য দরকার একটু সৃজনীশক্তি আর সদিচ্ছা, তার বেশি কিছু নয়৷ এখনও পর্যন্ত ভাইরাল ভিডিওটির ভিউজ ১.৪ মিলিয়নের বেশি৷ নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন তরুণীর উপস্থিত বুদ্ধিকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ছোট্ট মেয়ের জন্য সাইকেলে অভিনব সংযোজন, মায়ের সৃজনকে কুর্নিশ নেটদুনিয়ায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল