সিনেমাতে ববি দয়ালের এন্ট্রি হয় এই গান দিয়ে। সেখানে দেখা যায় তৃতীয়বার বিয়ে করতে চলেছেন ববি দয়াল। এবং সেই খুশিতে তিনি মাথায় মদের গ্লাস নিয়ে নাচ করছেন। বিয়ের আসরে মহিলারা এই গান গাইছেন। জামালকুদু-র মানে হল ভালবাসার জন! এই পর্যন্ত তো সকলের জানা! কিন্তু আপনি কী জানেন এই গানে সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে! কারণ এই গানে নেচেছেন শাশুড়ি ও বউমা!
advertisement
সোস্যাল মিডিয়া ক্রিয়েটর দুষ্টু নানা রকম ভিডিও করে পোস্ট করে! বাচ্চা মেয়েটির বিয়েও হয়েছে! মেয়েটিকে কখনও পুজো প্যান্ডেলে, কখনও ট্রেনে নাচতে দেখা যায়! তার ভিডিওতে প্রচুর ভিউ! তবে তার থেকেও মজার বিষয় হল এই ইউটিউবারের শাশুড়ি! তার নাম মীরা বিশ্বাস! নিজের মাথায় মদের বোতল নিয়েছেন তিনি আর আর তার দুই বউমা গ্লাস মাথায় নিয়ে ‘জামালকুদু’ গানে তুমুল নাচ!
আরও পড়ুন: ঘরের এই দেওয়ালে আঁকুন স্বস্তিক চিহ্ন! সব বাধা কেটে যাবে! ধন-সম্পদ উপচে পড়বে!
আরও পড়ুন: কলার খোসায় ফিরবে যৌবন! ফেলে না দিয়ে করুন এই কাজ!
মীরা বিশ্বাস বিউটি পার্লার চালান। সেই সঙ্গে তিনিও সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার! তার ভিডিওতেও কয়েক হাজার ভিউ ও লাইক হয়! বহু মানুষ তাদের পছন্দ করেন! এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হতেই ভাইরাল হয়! ভিডিও দেখে নেটিজেনরা লিখেছেন, ‘আজকের দিনে এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার!’ সত্যিই এই শাশুড়ি বউমার জুটি জাস্ট ওয়াও! তুমুল ভাইরাল এই ভিডিও!
