TRENDING:

Viral News: ব্যাগের ভিতর বান্ডিল বান্ডিল জমানো টাকা! খুশি না হয়ে মহিলা কাঁদছেন কেন? ভিডিও দেখলে বুঝবেন কী কাণ্ড

Last Updated:

Viral News: দীর্ঘদিন ধরে জমানো টাকা। আচমকা সেই বান্ডিল বান্ডিল টাকা খুঁজে পেয়ে খুশি হওয়ার পরিবর্তে, মহিলা মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করলেন। কিন্তু কেন? দেখুন ভাইরাল ভিডিও...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
কলকাতা: প্রায় এক দশক পর এক মহিলার দীর্ঘদিন লুকিয়ে রাখা সঞ্চয়ের টাকা উদ্ধার করা হয়েছে। কিন্তু খুশি হওয়ার পরিবর্তে, তিনি কাঁদতে শুরু করেন। কারণ কী জানেন? কারণ, সঞ্চয়ের পুরো টাকাটাই পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটে ভরা ছিল।
টাকা পেয়ে মহিলার কান্না
টাকা পেয়ে মহিলার কান্না
advertisement

মহিলার মেয়ে একটি ভিডিও করেছে যেখানে দেখা যাচ্ছে যে, বহু বছর আগে স্বামীর অজান্তেই মহিলা পুরনো নোটের বান্ডিলগুলি লুকিয়ে রেখেছিলেন। ভিডিওটি শুরু হয়েছিল সেই মহিলার কান্নার মধ্য দিয়ে, যখন তিনি জানতে পারেন যে ২০১৬ সালে ভারতে নোট বাতিলের পর পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বন্ধ হয়ে গিয়েছে। মেয়ের মতে, নোট বাতিলের সময় মহিলা চুপচাপ প্রচুর পরিমাণে নগদ টাকা আলাদা করে রেখেছিলেন কিন্তু তা বদলাতে ভুলে গিয়েছিলেন।

advertisement

আরও পড়ুন: ‘ও আমার না’! মা’কে খুব ভালবাসি বার্তা দিয়ে ‘প্রেমহীন’ জীবন শেষ করে দিলেন জনপ্রিয় ইউটিউবার

সম্প্রতি, সে সেই টাকা খুঁজে পেয়েছেন এবং আফশোস না করে থাকতে পারছেন না। তাঁর মেয়েকে পিছনে হাসতে শোনা যাচ্ছে, কারণ সে বুঝতে পারছে যে একসময় বাবার পকেট থেকেই এই টাকা সরিয়ে রেখেছিল তার মা। সেই টাকাগুলির এখন আর কোনও মূল্য নেই।

advertisement

ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একজন ব্যবহারকারী বলেছেন, “এরকম চুরি করলে এমনই হয়”, অন্য একজন লিখেছেন, “আপনি অ্যান্টিক সংগ্রহযোগ্য কয়েন এবং নোট এক্সপোতে অ্যান্টিক কালেকশন নোট হিসাবে বিক্রি করতে পারেন।” কিছু ব্যবহারকারী হাস্যকর মন্তব্যও করেছেন। “৯ বছর পর আন্টির মনে পড়ল?”। ”বাবা কী বলছেন সেটাও জানিও”, আরেকজন পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: ‘আমার প্রয়াত মা’কেও টেনে নামানো হয়েছে’, চরম যন্ত্রণায় সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ালেন ইমন চক্রবর্তী! কেন?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিত্যক্ত জমি এখন সবুজে ভরা, রান্নাঘরে প্রতিদিন আসছে টাটকা শাকসবজি! খুদে কৃষকদের কেরামতি
আরও দেখুন

ভারত সরকার ২০১৬ সালের নভেম্বরে দেশব্যাপী নোটবন্দির অংশ হিসেবে ৫০০ এবং ১০০ টাকার নোট বাতিল করে। কালো টাকা, জাল নোট এবং অবৈধ লেনদেন রোধ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। নাগরিকদের তাদের অবৈধ মুদ্রা জমা বা বিনিময় করার জন্য সীমিত সুযোগ দেওয়া হয়েছিল, যার ফলে দেশজুড়ে ব্যাঙ্ক এবং এটিএম-এর বাইরে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল। ৫০০ এবং ১০০০ টাকার নোটে ভরা লুকানো জিনিসপত্র আবিষ্কারের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও, বহু বছর পরে অনলাইনে পুরনো নোট পুনরায় আবিষ্কারের একাধিক ঘটনা সামনে এসেছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ব্যাগের ভিতর বান্ডিল বান্ডিল জমানো টাকা! খুশি না হয়ে মহিলা কাঁদছেন কেন? ভিডিও দেখলে বুঝবেন কী কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল