TRENDING:

Viral: Punch the Monkey: কাটল নিঃসঙ্গতা, ভরা বসন্তে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে চুম্বনে মশগুল ‘পাঞ্চ’! ফের ভাইরাল জাপানের ম্যাকক শাবক

Last Updated:

Viral: Punch the monkey with its Girlfriend:পাঞ্চের নরম খেলনা ওর বঞ্চিত মাতৃ স্নেহের প্রতীক হয়েই আছে, কিন্তু পাঞ্চের মনোযোগ এখন তার বিশেষ বান্ধবীর দিকে সরে গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তার নিঃসঙ্গতা তাকে ভাইরাল করেছিল নেটদুনিয়ায়। আরও একবার ভাইরাল পাঞ্চ। অবশেষে তার একাকিত্ব কাটতে চলেছে হয়তো। কারণ মনে করা হচ্ছে ম্যাকক শাবক একজন বান্ধবী পেয়েছে। জন্মের পর তার মা পাঞ্চ-কে প্রত্যাখ্যান করলেও, সান্ত্বনার জন্য আইকিয়া থেকে কেনা একটি নরম ওরাংওটাং খেলনা আঁকড়ে ধরার পর বাঁদরছানাটি ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠে। মোমো-চান নামের একটি  ম্যাককের সঙ্গে দেখা হওয়ার পর পাঞ্চের গল্প এক হৃদয়স্পর্শী মোড় নেয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলিতে দেখা যায়, এই জুটি একে অপরকে জড়িয়ে ধরে আছে, খেলছে এবং এমনকি স্নেহের ‘চুম্বন’-ও বিনিময় করছে। তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওগুলো ভাইরাল হয়ে নেটিজেনদের মন জয় করেছে এবং মোমো-চানকে ‘পাঞ্চের গার্লফ্রেন্ড’ পরিচয় এনে দিয়েছে।
সম্প্রতি পাঞ্চের মো নামের একজন প্রেমিকা জুটেছে
সম্প্রতি পাঞ্চের মো নামের একজন প্রেমিকা জুটেছে
advertisement

দারুণ খবর! সম্প্রতি পাঞ্চের মো নামের একজন প্রেমিকা জুটেছে এবং তারা সারা ক্ষণ একসঙ্গেই সময় কাটাচ্ছে। মো বয়সে কিছুটা বড় পাঞ্চের চেয়ে, কিন্তু তারা একে অপরকে একদমই ছাড়তে পারে না,” বিয়ন্ড দ্য ওয়াইল্ডলাইফ-এর ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে এরকমই লেখা ছিল।

আরও পড়ুন : আম খেতে তো ভালবাসেন, বলুন দেখি ভারতের ‘আমের শহর’ কোনটা? শুধু একজন খাঁটি আম্রপ্রেমীই বলতে পারবেন সঠিক উত্তর!

advertisement

পাঞ্চের বন্ধুত্বের পথ সহজ ছিল না। তাকে শক্তিশালী বাঁদরদের কাছে যথেষ্ট নির্যাতিত হতে হয়েছে, কিন্তু সময় ও ধৈর্যের সঙ্গে সে সামাজিক ইঙ্গিতগুলো বুঝতে এবং সম্পর্ক গড়ে তুলতে শিখেছে। তার নরম খেলনা ওর মাতৃস্নেহের প্রতীক হয়ে থাকলেও, পাঞ্চের মনোযোগ এখন তার নতুন বন্ধু মোমো-চানের দিকে সরে গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
জেলায় তিনিই একা! পাখোয়াজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে রঘুনাথপুরের বাদ্যশিল্পী
আরও দেখুন

ফলে পাঞ্চ নতুন করে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে এ বার আর নিঃসঙ্গতার প্রতীক হয়ে নয়। বরং ভরা বসন্তে প্রেমিকপ্রবর হয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: Punch the Monkey: কাটল নিঃসঙ্গতা, ভরা বসন্তে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে চুম্বনে মশগুল ‘পাঞ্চ’! ফের ভাইরাল জাপানের ম্যাকক শাবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল