TRENDING:

পঞ্চাঙ্গ ২০ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

২০ মার্চের কিছুটা পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
advertisement

এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?

ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২০ মার্চের কিছুটা পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত মেনেই এই পঞ্চাঙ্গ বর্তমানে নির্ধারণ করা হয়ে থাকে। বার হল শনি এবং এই সপ্তমী তিথি থাকবে ২১ মার্চ সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের অষ্টমী তিথি।

advertisement

ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই সপ্তমী তিথিটিতে অধিষ্ঠান করে রোহিণী নক্ষত্র। পুরাণ মতে, তিনি চন্দ্রের প্রিয়তমা পত্নী। তাই রোহিণীর মতো স্বামীসৌভাগ্য লাভ করতে এই তিথিতে সধবা রমণীরা উপবাস এবং শুদ্ধাচারে রোহিণী ব্রত পালন করেন।

পঞ্চাঙ্গ মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৫ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২০ মার্চ সকাল ১০টা ৩১ মিনিটে । চন্দ্র অস্ত যাবে ২১ মার্চ রাত ১২টা ৪২ মিনিটে।

advertisement

এই ২০৭৭ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথির নক্ষত্র হল রোহিণী। ২০ মার্চ, শনিবার বিকেল ৪টে ৪৬ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্র।

সূর্য অবস্থান করবে মীন রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে ২১ মার্চ সকাল ৬টা ০৯ মিনিট পর্যন্ত, তার পরে গমন করবে মিথুন রাশিতে।

advertisement

শুভ মুহূর্ত- ২০ মার্চ অভিজিৎ শুরু হচ্ছে দুপুর ১২টা ০৪ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫৩ মিনিটে। আজ অমৃতকাল শুরু হচ্ছে দুপুর ১টা ০৯ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ২টো ৫৭ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অশুভ মুহূর্ত- পঞ্চাঙ্গ মতে ২০ মার্চ রাহুকাল শুরু হচ্ছে সকাল ৯টা ২৬ মিনিটে, শেষ হচ্ছে সকাল ১০টা ৫৬ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পঞ্চাঙ্গ ২০ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল