TRENDING:

Optical Illusion Challenge: রাশি রাশি ‘X’ থেকে ‘Y’ খুঁজে বার করতে পারবেন কি? ১০ সেকেন্ডের এই চ্যালেঞ্জে হেরেছেন অধিকাংশ মানুষই!

Last Updated:

Optical Illusion Challenge: এক অক্ষর সংক্রান্ত ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা সমাধান করতে গিয়ে কালঘাম ছুটেছে নেটিজেনদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
Optical Illusion
Optical Illusion
advertisement

আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!

সম্প্রতি এমনই এক অক্ষর সংক্রান্ত ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা সমাধান করতে গিয়ে কালঘাম ছুটেছে নেটিজেনদের। দেখে নেওয়া যাক, ভাইরাল হওয়া ছবিটিতে কী দেখা যাচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে সাদা একটা ব্যাকগ্রাউন্ড। তার উপর সারি সারি কালো কালিতে লেখা ‘X’ অক্ষর। মোট ১১টি সারি এবং ২৭টি কলামে পর পর সাজানো রয়েছে ওই ইংরাজি অক্ষর। কিন্তু এই এত সংখ্যক ‘X’ অক্ষরের মধ্যেই লুকিয়ে রয়েছে ৫টি ‘Y’ অক্ষর। সেটাকে খুঁজে বার করাটাই চ্যালেঞ্জ। তা-ও আবার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে!

advertisement

আরও পড়ুন :  মাত্র ১১ সেকেন্ডে ‘B’-এর মধ্যে থেকে ‘H’ খুঁজে বার করতে গিয়ে কালঘাম ছুটছে নেটিজেনদের! চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি!

কেউ কেউ নির্দিষ্ট সময়ের মধ্যেই খুঁজে বার করতে পেরেছেন ‘X’-এর মধ্যে লুকিয়ে থাকা ৫টি ‘Y’-কে। তবে যাঁরা পারলেন না, আর একটু বেশি সময় নিয়ে খুঁজলে অবশ্যই পাবেন গোপন অক্ষরগুলিকে। তাতেও যদি না-মেলে, ক্ষতি নেই! আমরাই সমাধান বলে দিচ্ছি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

প্রথম ‘Y’ অক্ষরটি রয়েছে দ্বিতীয় সারির নবম স্থানে। এর পর পঞ্চম সারির শেষ থেকে তিন নম্বরে রয়েছে দ্বিতীয় ‘Y’ অক্ষর। আবার তৃতীয়টি রয়েছে অষ্টম সারির তৃতীয় স্থানে। নবম সারির ১৯-তম স্থানে রয়েছে চতুর্থ ‘Y’ অক্ষর। আর সর্বশেষ অর্থাৎ পঞ্চম ‘Y’ অক্ষরটি রয়েছে একাদশ বা শেষ সারির ছয় নম্বর স্থানে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion Challenge: রাশি রাশি ‘X’ থেকে ‘Y’ খুঁজে বার করতে পারবেন কি? ১০ সেকেন্ডের এই চ্যালেঞ্জে হেরেছেন অধিকাংশ মানুষই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল