TRENDING:

ট্রেনে মোবাইল চুরির পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ হাজার টাকা উধাও! রহস্যের জাল ছিঁড়ল পুলিশ

Last Updated:

মঙ্গলকোট থানার পুলিশ ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার উইংয়ের সহায়তায় শিলা ভারুইয়ের ছেলে সন্দীপ ভারুইয়ের চুরি যাওয়া ৩৯৯৯৮ টাকা উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রণদেব মুখোপাধ্যায়,কাটোয়া,পূর্ব বর্ধমান: চলতি ট্রেনে মোবাইল চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ হাজার টাকা উধাও। সাইবার দুষ্কৃতীদের জাল ছিন্ন করে সেই অর্থ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল মঙ্গলকোট থানার পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার উইংয়ের সহায়তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টাকা ফেরত আনার ঘটনায় স্বস্তি অভিযোগকারীর পরিবারে।
ট্রেনে মোবাইল চুরির পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ হাজার টাকা উধাও! রহস্যের জাল ছিঁড়ল পুলিশ --প্রতীকী ছবি
ট্রেনে মোবাইল চুরির পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ হাজার টাকা উধাও! রহস্যের জাল ছিঁড়ল পুলিশ --প্রতীকী ছবি
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ৩ জুলাই কাশেমনগরের বাসিন্দা শিলা ভারুই মঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর ছেলে সন্দীপ ভারুইয়ের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পাশাপাশি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৯ হাজার ৯৯৮ টাকা খোয়া গিয়েছে।

ভীষণ শক্তিশালী! ভারত মহাসাগরে তৈরি হল বছরের প্রথম ‘ক্যাটেগরি ৫’ ঘূর্ণিঝড়! কতটা বিপদে পড়তে চলেছে দেশ?

advertisement

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মঙ্গলকোট থানার পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার উইংয়ের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে জানা যায়, ২০২৪ সালের ২ জুলাই উড়িষ্যা এলাকায় চলন্ত ট্রেনে পরিযায়ী শ্রমিক সন্দীপ ভারুইয়ের কাছ থেকে কৌশলে মোবাইল ফোনটি চুরি করা হয়। পরে সেই মোবাইল ব্যবহার করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩৯,৯৯৮ টাকা তুলে নেওয়া হয়।

advertisement

তদন্তে আরও জানা যায়, খোয়া যাওয়া অর্থ তিন দুষ্কৃতীর পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি চিহ্নিত করে আইনানুগ প্রক্রিয়া ও আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে সেই অর্থ পুনরুদ্ধার করা সম্ভব হয়।

মঙ্গলবার মঙ্গলকোট থানায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসডিপিও কাশীনাথ মিস্ত্রি এবং আইসি লাল্টু ঘোষের উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার অভিযোগকারী শিলা ভারুইয়ের হাতে উদ্ধার হওয়া ৩৯ হাজার টাকা তুলে দেন।

advertisement

টাকা ফেরত পেয়ে শিলা ভারুই বলেন, তিনি ভাবতেও পারেননি যে খোয়া যাওয়া অর্থ ফেরত পাবেন। পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
বাম নেত্রী দিপ্সিতার একটি কাজে এখন সবাই বলছেন ঘরের মেয়ে, উত্তর দমদমে কি মিলবে বাড়তি অ্যাডভান্টেজ?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ট্রেনে মোবাইল চুরির পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ হাজার টাকা উধাও! রহস্যের জাল ছিঁড়ল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল