TRENDING:

বাঘের সঙ্গে সেলফি! মধ্যপ্রদেশে হাড় হিম করা ঘটনা, রইল ভিডিও

Last Updated:

Man try to click selfie with tiger : ঘটল এক হাড় হিম করা ঘটনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল : বাঘ মামাকে নিয়ে মানুষের চিরকালই প্রচুর উৎসাহ ৷ কিন্তু হঠাৎ করে চোখের সামনে বাঘ আসলে পালানো ছাড়া পথ কোথায়? কিন্তু এক আজব ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ৷ ভিডিওয়ে দেখা গেছে বাঘ দেখে ভয় পেয়ে দৌড়ানোর বদলে সেলফি তুলছে কিছু যুবক ৷ এই হাড় হিম করা ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা ৷
advertisement

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পান্না টাইগার রিসার্ভে ৷ ভিডিওতে দেখা গিয়েছে,  নিজের মত করে রাস্তা পার করছিল বাঘটি ৷ বাঘটির থেকে সামান্য দূরত্বেই দাঁড়িয়েছিল কিছু যুবক ৷ তারপরেই ঘটল এক হাড় হিম করা ঘটনা ৷

আরও পড়ুন : আগেকার দিনে ডিটারজেন্ট ছিল না ! কিন্তু পোশাক থাকত ঝলমলে! রইল রহস্যের সমাধান

advertisement

বাঘকে দেখতে পেয়ে পালানোর বদলে অনায়াসে তার ভিডিও করতে শুরু করে তারা ৷  ছবি তুলতে বাঘের পেছনেও ধাওয়া করে যুবকেরা ৷  শুধু তাই নয়,  তাদের মধ্যে থেকে এক যুবক আবার বাঘের সঙ্গে সেলফিও তুলতে চেষ্টা করে  ৷ কিন্তু ভাগ্য ভাল থাকায় বাঘ মামা রাগ না করে নিজের মত করে জঙ্গলে ঢুকে যান ৷

advertisement

আরও পড়ুন : নাগরদোলায় ঝুলন্ত মানুষ! ভাইরাল ভিডিও দেখে আতঙ্কে শিউরে উঠল নেটদুনিয়া!

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

ভিডিওটি শেয়ার করেছেন   ভারতীয় বন দফতর  আধিকারিক সুশান্ত নন্দা ৷ ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন 'দয়া করে  এইসব আজগুবি কাজ করবেন না ৷ এই আজগুবি কাজের জন্য প্রাণ দিতে হতে পারে ৷  '

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাঘের সঙ্গে সেলফি! মধ্যপ্রদেশে হাড় হিম করা ঘটনা, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল