TRENDING:

ফ্লাইটে সহযাত্রীর সঙ্গে বচসার ভিডিও ভাইরাল

Last Updated:

ম্যাকঅ্যাডামস নামের একজন ইউসার টুইটারে ক্লিপটি শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার সহযাত্রীর সঙ্গে বচসায় লেগে আছেন। fight between co passengers in flight

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফ্লাইটে সহযাত্রীর সঙ্গে এক ব্যক্তির বচসার ভিডিও টুইটারে শেয়ার হওয়ার পর ভাইরাল হয়েছে। ম্যাকঅ্যাডামস নামের একজন ইউসার টুইটারে ক্লিপটি শেয়ার করেছেন। শেয়ার হওয়ার কিছুক্ষনের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং ভিডিওটি ১৪,০০০ এর বেশি ভিউ পেয়েছে। যে ব্যক্তি টুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি নিজেকে একজন পাইলট বলে জানিয়েছেন। গত ১৪ই ডিসেম্বর ভিডিওটি শেয়ার করা হয়। এই ভিডিও ক্লিপটি মূলত ইনস্টাগ্রামে বিং এভিয়েটর্স নাম একটি পেজে শেয়ার হয়েছিল, অনেকে এটিকে পুরোনো ভিডিও বলেও মন্তব্য করেছেন। ভিডিওটি এখানে দেখুন -
advertisement

যেহেতু ফ্লাইটের মধ্যে এই বচসা চলছিল, তাই এটি ইন্টারনেটে অনেক ইউসাদের নজর কেড়েছে। ঝগড়া চলাকালীন ভিডিওতে দেখা যাচ্ছে পাশের কয়েকজন সহযাত্রী তাদের লড়াই বন্ধ করতে এগিয়ে এসেছে।

১২ সেকেন্ডের এই ক্লিপটিতে, একজন ব্যক্তিকে একজন সহযাত্রীর সঙ্গে মুখোমুখি তর্কে জড়িত হতে দেখা যায়। ভিডিওতে কথোপকথন খানিকটা এইরকম ছিল "আমি যখন কথা বলি তখন কেউ কথা বলে না। আমি আপনাকে বলছি, আমার সাথে এভাবে কথা বলবেন না। আপনি জানেন না আমি কে," লোকটি চিৎকার করে বলল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

ভিডিওটি দেখার পর অনেকের কাছ থেকে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়াও আসে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ফ্লাইটে সহযাত্রীর সঙ্গে বচসার ভিডিও ভাইরাল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল