TRENDING:

Viral Optical Illusion: তাকের মধ্যে লুকিয়ে একটি বিড়াল, কিন্তু খুঁজে পাচ্ছেন না ৯০% মানুষই! আপনি কি পেলেন?

Last Updated:

Find a Cat in Optical Illusion: ওই যন্ত্রগুলির মধ্যেই চুপটি করে লুকিয়ে রয়েছে একটি বিড়াল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral: মজার ধাঁধায় মজতে কে না ভালোবাসেন? বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে নানান অপটিক্যাল ইলিউশন এবং নানান ব্রেন টিজার ভাইরাল হয় যা নিয়ে মাথা খাটিয়ে নাজেহাল হয়ে পড়েন নেটিজেনরা। সম্প্রতি ট্যুইটারে ভাইরাল হয়েছে একটি ছবি। ছবিটি আসলে ভারী যন্ত্রাংশের একটি দোকানের। ছবিতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি তাকে সাজানো রয়েছে অনেকগুলি কাঠ কাটার যন্ত্র। কিন্তু এই ছবিতে এমন কী রয়েছে যার জন্য তা ভাইরাল হল? আসলে ওই যন্ত্রগুলির মধ্যেই চুপটি করে লুকিয়ে রয়েছে একটি বিড়াল।
advertisement

আরও পড়ুন- সত্যিই ডিম নাকি ধবধবে কাজুবাদাম? বিচিত্র ডিম পেড়ে এখন 'সেলিব্রিটি' কালো মুরগি!

ছবিটি ট্যুইট করেছেন আমেরিকার সাউথ ক্যারোলিনার বাসিন্দা মেরিসা এলিস। ছবিটি তাঁরই হার্ডওয়্যারের দোকানের। এলিস জানিয়েছেন, দুই খানা পোষ্য বিড়াল তয়েছে তাঁর। একটির নাম এমা, অন্যটির নাম ম্যাক্স। দুই বিড়ালই দুষ্টুমিতে কম যায় না। মাঝেমধ্যেই দুষ্টমি করে এদিক ওদিক লুকিয়ে পড়ে তারা। এই ভাইরাল হওয়া ছবিটিতে ওই যন্ত্রাংশের মধ্যে লুকিয়ে রয়েছে বিড়াল এমা।

advertisement

আরও পড়ুন- ভাইরাল পঞ্চায়েত সিরিজের ফুলেরা গ্রাম! সত্যিকারের শ্যুটিং কোথায় হয়েছে জানেন?

বলা বাহুল্য, ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল। ৬৫ হাজার মানুষ লাইক করেছেন এই ছবিটি। তবে জান প্রাণ খাটিয়েও লুকনো বিড়ালটিকে খুঁজে পেতে নাজেহাল নেটিজেনরা। আসলে এই ছবিতে মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমের কারণেই চোখে ধাঁধা লেগে যাচ্ছে। ভালো করে দেখুন একেবারে নীচের তাকের ডান দিকে লুকিয়ে আছে বিড়ালটি। যাঁরা হাজার চেষ্টা করেও পাচ্ছেন না বিড়ালের হদিস, তাঁদের জন্য সবার শেষে রইল সমাধান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: তাকের মধ্যে লুকিয়ে একটি বিড়াল, কিন্তু খুঁজে পাচ্ছেন না ৯০% মানুষই! আপনি কি পেলেন?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল