TRENDING:

তামাক চিবিয়ে রেললাইনের ধারে থুতু ফেলতে যেতেই মাথায় বন্দে ভারতের ধাক্কা! বিহারের যুবকের মৃত্যুর কারণ স্পষ্ট করল রেল

Last Updated:

বিহারের বারহ রেল স্টেশনে অসাবধানতার জেরে ভয়াবহ দুর্ঘটনা। তামাক ফেলতে গিয়ে প্ল্যাটফর্মের ধারে দাঁড়াতেই দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় প্ল্যাটফর্মে ছিটকে পড়েছিলেন যুবক। প্ল্যাটফর্মেই ছিলেন তিনি। থুতু ফেলতে গিয়েছিলেন রেললাইনের ধারে। ঝুঁকে থুতু ফেলার সময়েই ঘটে গেল বিপত্তি! সজোরে মাথায় ধাক্কা! বিহারের বারহ রেল স্টেশনেই ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা। তামাক ফেলতে গিয়ে প্ল্যাটফর্মের ধারে দাঁড়াতেই দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে বিহারের বারহ রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। সকাল প্রায় ৯টা নাগাদ, পূর্ব মধ্য রেলের দানাপুর ডিভিশনের অন্তর্গত ২ নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি তামাক খাওয়ার পর ট্র্যাকের ধারে গিয়ে তা ফেলতে যান। ঠিক সেই সময়েই পটনা–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনে ঢুকছিল। ট্রেনটি দ্রুতগতিতে আসছিল এবং মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা মারে।
তামাক ফেলতে গিয়ে ট্র্যাকের ধারে, বন্দে ভারতে ধাক্কায় মৃত্যু যুবকের!
তামাক ফেলতে গিয়ে ট্র্যাকের ধারে, বন্দে ভারতে ধাক্কায় মৃত্যু যুবকের!
advertisement

৫ পয়সার জন্য ৪০ বছরের লড়াই! সন্তানরাও তাঁকে ‘দোষী’ ভাবত,বাস কন্ডাক্টরের জীবনের গল্পে আবেগে ভাসছে নেটদুনিয়া

‘আসুন কথা হোক, বড় দেখে গ্যাস সিলিন্ডার আনবেন!’ ইরানিদের সঙ্গে ট্রাম্পের আলোচনা নিয়ে কটাক্ষ বোমান ইরানির

ধাক্কার জেরে তিনি গুরুতর মাথায় আঘাত পান এবং প্ল্যাটফর্মে ছিটকে পড়েন। ঘটনাস্থলে থাকা রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) ও জিআরপি দ্রুত তাঁকে উদ্ধার করে বারহ সদর হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। এর পরেই শুরু হয় জলঘোলা, মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। শেষ পর্যন্ত স্পষ্ট করে দেয় রেল কর্তৃপক্ষ।

advertisement

দানাপুর আরপিএফ কমান্ড্যান্ট উদয় সিং পাওয়ার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অসাবধানতাবশত প্ল্যাটফর্মের ধারে চলে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে। বখতিয়ারপুর আরপিএফ ইন্সপেক্টর জওহর লাল জানান, ঘটনার পরপরই আরপিএফ ও জিআরপি ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

ঘটনার পর বারহ জিআরপি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। একইসঙ্গে রেল কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে—ট্রেন আসা-যাওয়ার সময় প্ল্যাটফর্মের ধারে না দাঁড়াতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
তামাক চিবিয়ে রেললাইনের ধারে থুতু ফেলতে যেতেই মাথায় বন্দে ভারতের ধাক্কা! বিহারের যুবকের মৃত্যুর কারণ স্পষ্ট করল রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল